শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বকেয়া আদায়ের জন্য মৃতদেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বারবার অভিযোগ উঠছিল বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীর মৃত্যু হলে আত্মীয়দের কাছে মৃতদেহ হস্তান্তর করতে বিলম্ব করা হচ্ছে। কোথাও চিকিৎসার খরচ বাকি আছে বলে, কোথাও আবার বিমা সংস্থা থেকে বিল মিটবে কি না তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ফলস্বরূপ শোকার্ত পরিবারকে রোগীর মৃতদেহ পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর ও অসংবেদনশীল’ বলে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। নতুন নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কোনও অবস্থাতেই মৃতদেহ আটকে রাখতে পারবে না। আইন অনুযায়ী মৃত্যুর পরে সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দিতে হবে।

কমিশনের তরফে কড়া পদক্ষেপ নিয়ে জানানো হয়েছে-

১. পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনকে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) আইন, ২০১৭-এর ধারা ৩৮(১) ও (২) অনুযায়ী ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির কার্যকারিতা পর্যবেক্ষণ করার পাশাপাশি তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

২. একই সঙ্গে উক্ত আইনের ধারা ৭(২)(কে) অনুযায়ী কোনও রোগী বা সেবাগ্রহীতার মৃতদেহ তাঁর প্রতিনিধি/আত্মীয়দের কাছে বিল বা অন্যান্য আর্থিক সমস্যার কারণে, এমনকি চিকিৎসার খরচ মেটাতে অক্ষমতার জন্যও, হস্তান্তরে কোনও বিলম্ব করা যাবে না। তবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের অধিকার থাকবে প্রাপকের প্রতিনিধি থেকে পরবর্তী সময়ে চিকিৎসা খরচ ও বকেয়া আদায় করার।

৩. উক্ত আইনের ধারা ৭-এ লাইসেন্স সংক্রান্ত শর্তাবলীর উল্লেখ রয়েছে এবং সেই শর্তাবলী ভঙ্গ করলে সংশ্লিষ্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের লাইসেন্স বাতিল হতে পারে।

আরও পড়ুন: ‘শান্তি ফিরে আসুক’, অশান্ত নেপাল প্রসঙ্গে জানালেন মমতা, সাংবাদিকদের দিলেন এই বিশেষ পরামর্শ

৪. কমিশনের নজরে এসেছে যে, একাধিক ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স সংক্রান্ত শর্তাবলী যথাযথভাবে মেনে চলছে না এবং মৃতদেহ হস্তান্তরে বিলম্ব করছে বা আটকে রাখছে বকেয়া আদায়ের জন্য এবং মেডিক্লেইমের ক্ষেত্রেও বিমা সংস্থা থেকে বিল অনুমোদন না হওয়া পর্যন্ত মৃতদেহ আটকে রাখছে। কমিশন এ ধরনের মৃতদেহ হস্তান্তরে বিলম্ব/প্রতিবন্ধকতাকে অত্যন্ত গুরুতরভাবে বিবেচনা করছে।

৫. মেডিক্লেইম অনুমোদনের জন্যও অপেক্ষা করানো যাবে না। সংশ্লিষ্ট সময়ের মধ্যে মৃতদেহ পরিজনকে হস্তান্তর করতে হবে অন্যথায় কঠিন সাজা হতে পারে কিংবা লাইসেন্সও বাতিল হতে পারে ওই সংস্থার।

এছাড়াও কমিশন আরও স্পষ্ট করে দিয়ে জানিয়েছে, মৃতদেহ হস্তান্তরে বিলম্ব হলে তা নথিভুক্ত করতে হবে এবং কারণ কমিশনকে জানাতে হবে। তবে পরিবারের তরফে যদি লিখিতভাবে অনুরোধ করা হয় যে, যথাযথ কারণে মৃতদেহ কিছু সময়ের জন্য মর্গে রাখা হোক এবং হাসপাতাল কর্তৃপক্ষ যদি তা মেনে নেয়, সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, একাধিক ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এই বিষয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করা হয়েছে কমিশনের নজরে এলে, আইনের ধারা অনুযায়ী লাইসেন্স সংক্রান্ত শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে বলেও কমিশন সতর্ক করেছে।

রাজ্যের স্বাস্থ্য মহলে এই নির্দেশকে স্বাগত জানানো হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, এতে অন্তত মৃত্যুর পর প্রিয়জনের মরদেহ নিয়ে টানাটানি ও অমানবিক ভোগান্তি অনেকটাই কমবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া