শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মা কর্মসূত্রে দূরে থাকেন। ছেলে থাকে বাবা ও তার দাদুর সঙ্গে। তাই মাকে যাতে তার কাছে পাঠিয়ে দেওয়া হয় সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে আর্জি জানালো বছর পাঁচেকের ঐতিহ্য দাশ। তার এই চিঠি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই চমকে গেছেন আবেগপ্রবণ নাবালাকের পদক্ষেপ দেখে।
মুখ্যমন্ত্রীকে 'প্রিয় মমতা দিদুন' সম্বোধন করে ঐতিহ্য লিখেছে। সেই চিঠিতে সে লিখেছে, 'আমার নাম ঐতিহ্য দাশ। বয়স পাঁচ। আমার বাড়ি আসানসোল। আমার মা উত্তর দিনাজপুরের প্রাইমারি দিদিমণি। তাই আমাদের ছেড়ে ওখানে থাকে। অনেকদিন পর পর বাড়ি আসে। আমি বাবা আর দাদুর সাথে বাড়িতে একা থাকি। আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমার মাকে খুব ভালোবাসি। তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে। আর যেন আমাকে ছেড়ে না যায়। ইতি তোমার আদরের ঐতিহ্য।'
কেন এই চিঠি ঐতিহ্য মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে সে প্রশ্নের জবাবে সে জানিয়েছে, তার মাকে ছেড়ে থাকতে কষ্ট হয়। মা বলেছে একমাত্র 'মমতা দিদুন' মাকে কাছে এনে দিতে পারে। সেজন্যই সে এই চিঠি লিখেছে। যদি মুখ্যমন্ত্রী তার কথা শোনেন, তাহলে কি ঐতিহ্য আবার মমতাকে চিঠি লিখবে? উত্তরে সে জানিয়েছে, হ্যাঁ লিখবে। তখন সে লিখবে 'ধন্যবাদ মমতা দিদুন'।
ঘটনা প্রসঙ্গে ঐতিহ্যর মা স্বাগতা পাইন জানান, তিনি নিজেও ছেলের এই আচরণে অবাক। তাঁর কথায়, 'আমার পোস্টিং উত্তর দিনাজপুরে। আমি যে ব্যাচে চাকরি পেয়েছি সেখানে অনেকেই দূরে দূরে পোস্টিং হয়েছে। ফলে নিজের জেলায় ট্র্যান্সফার হতে চেয়ে আমরা সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানাই। সেটা ছেলে খেয়াল করে এরকম কাজ করে থাকতে পারে।'
স্বাগতা পাইন জানান, 'আমরা সকলেই অবাক, ও কীভাবে জানলো, কীভাবে লিখল এই চিঠি। আমরা যে ব্যাচে চাকরি পেয়েছি, প্রায় ছয় হাজার বাইরে ও দূরে পোস্টিং পেয়েছি। আমরাও চিঠি লিখেছি বহুবার। ছেলের হয়তো মনে হয়েছে, একমাত্র মুখ্যমন্ত্রীই এই সমস্যার সমাধান করতে পারবেন। বাড়িতে কোনও মহিলা সদস্য নেই। সারাদিন ও একাই থাকে। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই দূরাবস্থা থেকে আমাদের ট্রান্সফারের ব্যবস্থা করে দেন, আমরা খুবই বাধিত থাকব ওঁর প্রতি।'
তবে তিনি জানান, ছেলে যেহেতু ছোট এবং তার শ্বাসকষ্টের সমস্যা আছে সেজন্যই তিনি ছেলেকে উত্তরবঙ্গে নিয়ে থাকতে পারেন না। কারণ, শীতের সময় সেখানে ঠান্ডাটা তুলনামূলকভাবে বেশি। তবে তিনি এটাও জানিয়েছেন, তিনি একা নন। তাঁর মতো এরকম অনেক মা আছেন। যাঁরা তাঁদের সন্তানদের দূরে রেখেই চাকরি সামাল দিচ্ছেন। স্বাগতা জানান, অনেকেই কোলের শিশুকে বাড়িতে রেখে দূরে দূরে চাকরি করতে যান। সকলের ট্রান্সফারের ব্যবস্থা যেন শীঘ্রই হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার