শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পুজো আর কদ্দিন? প্রশ্ন করতে করতেই পুজো এসে গিয়েছে একেবারে সামনে। শরৎ কাল। আকশ একদিন নীল হলেও, কবে যে ফের মেঘলা হয়ে যাবে, তা নিয়েই শঙ্কা। হাওয়া অফিস আগেই জানিয়েছে, এখনই আর কোনও নয়া নিম্নচাপ না থাকলেও, বঙ্গে যথেষ্ট বৃষ্টি-অনুকূল পরিস্থিতি। ফলে পুজোর মুখে আরও বৃষ্টি বাদলা। মঙ্গলবার সকালে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পাঁচ জেলায়।
হাওয়া অফিসের মঙ্গলবার সকালের আপডেট- আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৮.২ ডিগ্রি। সর্বোচ্চ এবং সর্বিনিম্ন, মঙ্গলবার কলকাতার দুই তাপমাত্রাই সোমবারের থেকে বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
মঙ্গলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা দিনের প্রথম ভাগেই। জলাপাইগুড়ি, আলিপুরদুয়ারে মঙ্গলবার জারি কমলা সতর্কতা। বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা। বুধবারেও আলিপুরদুয়ারে জারি কমলা সতর্কতা। আগামিকাল দক্ষিণ দিনাজপুর, মালদহ ছাড়া সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। উত্তরের সব জেলাতেই বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহভর উত্রবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা, দুই পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় জারি হলুদ সতর্কতা। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে আগামী দিনে বজ্র বিদ্যুৎ ঝড়, বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: পুজোয় চলবে না কোনও গ্যালপিং ট্রেন, উৎসবের দিনগুলিতে এসি ট্রেন নিয়ে কী সিদ্ধান্ত নিল রেল? ...
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বর্ষা, ২০২৫ (০১ জুন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৫৪.৪ মিমি। যা স্বাভাবিকের তুলনায় ০৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৫টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার