শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফের ঘোর দুর্যোগ বাংলায়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস। যদিও নিম্নচাপের জেরে নয়। চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই তুমুল বৃষ্টির সতর্কতা নেই। পাশাপাশি মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড়বে।
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামিকাল, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।
আগামী বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে। জারি রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বর্ষা, ২০২৫ (০১ জুন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৫৪.৪ মিমি। যা স্বাভাবিকের তুলনায় ০৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৫টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার