শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস! কী আপডেট হাওয়া অফিসের?

রজিত দাস | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ (৮ আগস্ট, ২০২৫) থেকে শুরু হওয়া সপ্তাহেই বঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাত ভারী বৃষ্টিপাত হবে না। তবে, পুজোর মুখে বৃষ্টিপাত ও তাপমাত্রা, দু'টিই বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।

আজকের আবহাওয়ার আপডেট:

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর-
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সোমবার (৮ আগস্ট, ২০২৫) এবং আগামিকাল মঙ্গলবারে (9 আগস্ট, ২০২৫) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে সর্বত্র। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার (১০ আগস্ট, ২০২৫) থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণের কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর-
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিছুটা আলাদা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কম-বেশি বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার ওয়েদার আপডেট-
সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে তিলোত্তমায়। আজ কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

পুজোর মুখে বৃষ্টি!
মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় প্রবেশ করলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে পুজোর মুখে বৃষ্টিপাত ও তাপমাত্রা, দু'টিই বাড়তে পারে।

আরও পড়ুন- শেষপর্যন্ত বাড়ি ফিরতে পারব তো? উৎকন্ঠা নিয়েই পুজোয় ভিন রাজ্যে পাড়ি বাংলার ঢাকিদের...

আরও পড়ুন-  পুজোয় চিকিৎসকদের ছুটি নেই! প্রসূতি বিভাগে মা ও শিশুদের যত্ন নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া