শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শেষপর্যন্ত বাড়ি ফিরতে পারব তো? উৎকন্ঠা নিয়েই পুজোয় ভিন রাজ্যে পাড়ি বাংলার ঢাকিদের

কৌশিক রয় | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা  জানান দিচ্ছে পুজো আসছে। কাশফুলের বনে লেগেছে হিল্লোল। হাতে আর মাত্র অল্প কিছুদিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেলেও  এবছর মুর্শিদাবাদ জেলার নামকরা সব ঢাকিরা দুর্গাপুজোর সময় ভিন রাজ্য ঢাক বাজাতে যাওয়ার আগে  দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে  বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে মারধর এবং কয়েকজনকে জোর করে  বাংলাদেশে 'পুশব্যাক' করে দেওয়ার ঘটনাও  ঘটেছে। 

তাই  এবছর দুর্গাপুজোয় মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ভিন রাজ্যে ঢাক বাজাতে যাওয়ার আগে অতিরিক্ত কিছু সাবধানতা অবলম্বন করতে চলেছেন এখানকার ঢাকিরা। মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত  বাঁশচাতর গ্রাম। এখানকার ঢাকিদের ঢাকের বোলে এমন  সুরের মূর্ছনা তৈরি হয় যা কোমর দোলাতে বাধ্য করবেই। তাই দুর্গাপুজোর সময় বেলডাঙার ঢাকিদের চাহিদা কেবল দেশের সমস্ত সেরা পুজোয় নয়, বিদেশেও থাকে।

 আরও পড়ুন: শিক্ষক হওয়ার স্বপ্নে তিনদিনের সন্তানকে কোলে নিয়েই এসএসসির লড়াই মাসুদার

এই গ্রামের প্রখ্যাত ঢাকি লালু দাস ভারতবর্ষের বিভিন্ন রাজ্য-সহ লন্ডন, অস্ট্রেলিয়া, রাশিয়া ,আমেরিকা ও অন্যান্য আরও একাধিক দেশে নিজের দল নিয়ে ঢাক বাজিয়েছেন। বলিউডের বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্যের পুজোয় নাকি লালু দাসের ঢাকের বাজনা না বাজলে পুজো শুরুই হয় না। তাই গত প্রায় ২৮-২৯ বছর ধরে সেখানে প্রতি বছর ডাক পড়ে লালু এবং তাঁর দলের। এবছরও অভিজিতের দুর্গাপুজোয় ঢাক বাজাবেন লালু এবং তাঁর দল। তবে এবছর দিল্লি ,মুম্বাই ও অন্যান্য রাজ্যে ঢাক বাজাতে যাওয়ার আগে চিন্তায় রয়েছেন মুর্শিদাবাদের ঢাকি এবং তাঁদের পরিবারের সদস্যরা।

লালু দাস বলেন,' গত প্রায় ২৮-২৯  বছর ধরে আমি মুম্বাইতে দুর্গাপূজার সময় ঢাক বাজাতে যাচ্ছি।  বেশিরভাগ বছরই আমি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের আয়োজন করা দুর্গাপূজোয় ঢাক বাজাই। এছাড়াও আমি অস্ট্রেলিয়া, রাশিয়া,আমেরিকার মতো বিভিন্ন দেশ এবং নাগাল্যান্ড ,মনিপুর-সহ দেশের প্রায় সমস্ত রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজিয়েছি।' তিনি বলেন ,'তবে এবছর ঢাক বাজাতে যাওয়ার আগে আমরা যথেষ্টই উদ্বেগে রয়েছি। বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি মহারাষ্ট্র, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা  বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাঁদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে।  আমরা বাঙালি, বাংলা ছাড়া অন্য ভাষা জানি না।এবছর ঢাক বাজাতে যাওয়ার সময়  যদি লিখিত কোনও নথি পুলিশের কাছ থেকে পাওয়া সম্ভব হয় তাহলে আমরা তা নিয়েই যাব। '
 
লালু দাস জানান, প্রতিবছর মুম্বাইতে তাঁর সঙ্গে ২২ জনের একটি দল ঢাক বাজাতে যেতেন।  কিন্তু এবছর মাত্র ৯ জনের একটি দল  যাচ্ছে। বাঁশচাতর গ্রাম থেকে এবছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে   অভিযান রিক্রিয়েশন ক্লাবে ঢাক বাজাতে যাচ্ছেন বিখ্যাত ঢাকি বিশ্বনাথ দাস। তিনি বলেন,' এবছর আমাদের গ্রাম থেকে দু'টো দল মুম্বাইতে এবং একটি দল দিল্লিতে ঢাক বাজাতে যাচ্ছে। তবে যাওয়ার আগে আমরা ঢাকিদের বিস্তারিত তথ্য পুলিশ প্রশাসনকে দিয়ে যাব। '
 
বিশ্বনাথ বলেন,'গত প্রায় কুড়ি বছর ধরে ঢাক বাজানোই আমার প্রধান পেশা। বছরের বাকি সময় সামান্য সোনার কাজ করি। আমাদের গ্রামের বাকি ঢাকিরাও  সারা বছরই বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে থাকেন। পুজোর সময় যা আয় হয় সেটা দিয়েই আমাদের সারা বছর চলতে হয়।  পুজোর সময় বাড়িতে থাকতে না পারলেও আমরা পৌষ কালী পুজোতে পরিবারের সকলের সঙ্গে আনন্দ করি।' লালু দাস বলেন,' পুজোর সময় ঢাক বাজিয়ে যা আয় হয় সেটাই আমার পরিবারের সারা বছরের খরচ চালানোর প্রধান উৎস। এর বাইরে আমি কখনও দিনমজুরি করি কখনও বা কবি গান বাউল গানের অনুষ্ঠানে ঢাক বাজাই। পুজোর সময় ভিন রাজ্যে ঢাক বাজাতে যেতে না পারলে আমরা পরিবার নিয়ে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ব। '
 
লালু দাসের  স্ত্রী ব্রজবালা দাস বলেন,'আমাদের বাড়ির বেশিরভাগ ছেলেরাই হিন্দিতে কথা বলতে পারে না। কিন্তু ঢাক বাজাতে বাইরে তো তাদেরকে যেতেই হবে। আমরা শুনেছি ভিন রাজ্যে বাংলায় কথা বললে পুলিশ ধরছে।  গ্রামের বেশিরভাগ ঢাকিদের পুজোর সময় ভিন রাজ্যে যাওয়ার  টিকিট কাটা হয়ে গিয়েছে। এবছর উৎকণ্ঠা নিয়ে আমরা পরিবারের লোকেদের ভিন রাজ্যে পাঠাচ্ছি। ' এসডিপিও (বেলডাঙা) উত্তম গড়াই  বলেন,'দুর্গাপুজার সময় ভিন রাজ্যে ঢাক বাজাতে যাওয়ার আগে ঢাকিরা যদি পুলিশের কাছে  'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'- এর জন্য আবেদন করেন তাহলে পুলিশ প্রশাসনের থেকে তাঁদেরকে সেই  সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া