শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিক্ষক হওয়ার স্বপ্নে তিনদিনের সন্তানকে কোলে নিয়েই এসএসসির লড়াই মাসুদার

পল্লবী ঘোষ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আজ এসএসসি নিয়োগের পরীক্ষা। রবিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের কর্মীদের। এরই মাঝে ধরা পরল এক পৃথক ছবি। 

 

কোলের সন্তানকে নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন এক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাসুদা খাতুন। বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চাঁদনগর এলাকায়। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে মনে অদম্য ইচ্ছা নিয়ে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম প্রণব বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রের সামনে নিজের একরতি সন্তানকে কোলে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থী মা। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে শুধু এক পা, বাকি শরীরটাই ঝুলছে বাইরে! যুবকের ভয়ঙ্কর স্টান্ট দেখে চোখ কপালে নেটিজেনদের

পরীক্ষা শুরু হওয়ার আগে অন্যান্য পরীক্ষার্থীরা যখন একেবারে শেষবেলার প্রস্তুতি সারছেন তখন মাসুদা নিজের সন্তানকে পরিবারের সদস্যের হাতে তুলে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এ বিষয়ে মাসুদা খাতুন জানান, 'জীবনের স্বপ্ন শিক্ষক হওয়া। ছোটবেলা থেকে পড়াশোনাও তেমনভাবেই করেছি। এই তিন দিন আগে আমার সন্তান হয়েছে। কিন্তু পরীক্ষা দেব বলে আমি মনস্থির করেছি এবং ফর্ম ফিলাপ করেছি। আমার পরিবারের সকলেই আমার পাশে রয়েছেন। নবাগত সন্তানের মুখ চেয়েই আমি এই পরীক্ষায় বসতে চলেছি। আমার বিষয় জীবন বিজ্ঞান। আমি ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি।' 

 

আরও পড়ুন: ভাড়া পাওয়া যাবে স্ত্রী! পছন্দের তরুণীর সঙ্গে উদ্দাম যৌনতায় মেতেও উঠতে পারেন, বিয়েও করতে পারেন, কোন দেশে এই রীতি?

 

এই বিষয়ে মাসুদা খাতুনের স্বামী আমজাদ ফকির বলেন, 'পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা এবং শিক্ষক হওয়ার স্বপ্ন মাসুদার চোখে। যখন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন মাসুদা গর্ভবতী ছিল। সেই অবস্থায় মাসুদা পরীক্ষার ফর্ম ফিলাপ করে। হাসপাতালে বসেও মাসুদা এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। এই পরীক্ষার কয়েকদিন আগে আমাদের সন্তান হয়েছে। কিন্তু মাসুদার মনে অদম্য জেদ তাকে পিছু হাঁটতে দেয়নি। মাসুদা আমাদের বলেন সে পরীক্ষা দেবে। তাঁর জীবনের লক্ষ্য সে পূরণ করবে। আমরা তাকে সম্পূর্ণ সমর্থন করেছি।'

 

এই পরীক্ষায় দেখা গিয়েছে কেউ বা নবাগত পরীক্ষার্থী আবার কেউ প্রাক্তন শিক্ষক। সকলেই এই পরীক্ষায় সামিল হয়েছেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষার্থীকে সকলেই চমকে যান। পরীক্ষার্থীর সাহস ও ইচ্ছেকে কুর্ণিশ জানিয়েছেন সকলে। 

প্রসঙ্গত, ফের রাজ্যে হচ্ছে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। দীর্ঘ ৯ বছর পর। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারন হতে চলেছে। বাংলা জুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে এসএসসি। ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পরীক্ষা হতে চলেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া