শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর শপিং ভেস্তে দেবে তুমুল বৃষ্টি! আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা? রইল আবহাওয়ার মেগা আপডেট

পল্লবী ঘোষ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পুজোর আর তিন সপ্তাহ বাকি। রবিবাসরীয় ছুটির দিনে জোরকদমে কেনাকাটার মেজাজ থাকে উৎসবপ্রিয় সাধারণ মানুষের। ছুটির দিনে রাস্তায় রাস্তায় পুজোর শপিংয়ের জন্য ভিড় জমজমাট হয়ে ওঠে। কিন্তু এদিনেও বৃষ্টির জেরে ভোগান্তি বাড়বে সকলের। রবিবারেও জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। 

 

আগেভাগেই মৌসম ভবন সতর্ক করেছে, দেশজুড়ে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি রয়েছে। এখনও বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায়। এর মধ্যেই আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে একটানা তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির দাপট জারি থাকবে টানা। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় ঝকঝকে রোদের দেখা পাওয়া গেলেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। 

 

আরও পড়ুন: পুজোয় চিকিৎসকদের ছুটি নেই! প্রসূতি বিভাগে মা ও শিশুদের যত্ন নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের

 

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি কোনও জেলাতেই। পাশাপাশি আগামিকাল, সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

 

আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 

 

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে। রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে, সোমবার পর্যন্ত, কালিম্পংয়ে, মঙ্গলবার কোচবিহারে ও আগামী সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সময়ের মধ্যে এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা না থাকলেও আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া