শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পুজোর আবহে চিকিৎসকদের মিলবে না ছুটি। শারদ উৎসবের ছুটিতে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র সহ হাসপাতালগুলিতে, জেলা সহ শহর কলকাতার প্রতিটি জায়গায়, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতিতে কোনও অবস্থায় যদি প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের কোনওরকম বড় কোনও ঘটনা বা মৃত্যু ঘটে, তাহলে সেই ঘটনা রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর বরদাস্ত করবে না। এমনটাই জানিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ জারি করা হল।
পুজোর ঠিক তিন সপ্তাহ আগেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে ১১ দফা নির্দেশিকা। পুজোর সময় হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির জেরে যদি শিশু ও প্রসূতি মায়ের মৃত্যু হয়, চিকিৎসায় গাফিলতি হয়, তাহলেই কড়া পদক্ষেপ করা হবে। চিকিৎসায় গাফিলতি বরদাস্ত করবে না স্বাস্থ্য দপ্তর। দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া নেমে আসতে পারে চিকিৎসকদের উপরে।
রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর থেকে শিক্ষা নিয়ে এবার ১১ দফা গাইড লাইন জারি করল স্বাস্থ্য দপ্তর। পুজোর মরশুমে হাসপাতালে শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞের উপস্থিত থাকতেই হবে। তাঁদের অনুপস্থিতিতে এবং চিকিৎসায় গাফিলতির ফল হিসাবে প্রসূতি মা ও শিশুর মৃত্যু হবে, এমনটা যেন আর না হয়। দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া নেমে আসতে পারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের উপরেও।
কী বলা হল নির্দেশিকায়:
১.বিশেষজ্ঞের মতামত দিতে মেডিক্যাল কলেজগুলিতে শারীরিক ২৪ ঘণ্টা উপস্থিতি দেখাতে হবে সহকারী অধ্যাপক পদ মর্যাদার একজন চিকিৎসককে। জেলা হাসপাতালগুলিতে উপস্থিত থাকতে হবে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞকে।
২. সিজার অপারেশনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত থাকতে হবে। জেলা হাসপাতালের ক্ষেত্রে মেডিক্যাল অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক।
৩.পুজোর সময় স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, অ্যানেসথেসিওলজি কোন কোন চিকিৎসক উপস্থিত থাকবেন, তাঁদের নাম, মোবাইল নম্বর সহ আগাম দুই মাসের ডিউটি রোস্টার জমা দিতে হবে স্বাস্থ্য ভবনকে।
৪. হাসপাতলে পিপিপি মোডে চলা ডায়াগনস্টিক সেন্টারগুলি ২৪ ঘন্টা খোলা রাখতে হবে।
৫. জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন।
৬. শিশুরোগ বিশেষজ্ঞদের প্রতিনিয়ত এস এন সি ইউ-তে নজর রাখতে হবে।
৭.পুজোর সময় অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে।
৪. পুজোতে ও খোলা থাকবে ব্লাড ব্যাঙ্ক। যাতে প্রয়োজনে রক্তের সংকট মেটানো যায়।
৯. জীবনদায়ী ওষুধ, অত্যাবশ্যকীয় ওষুধের যোগান রাখতে হবে রোজ।
১০. প্রয়োজনে হাসপাতালের উপাধ্যক্ষরা সারপ্রাইজ ভিজিট করবেন পুজোর আবহে।
১১. অন কল রেসপন্স, প্রয়োজনে চিকিৎসকদের ১০ মিনিটে হাজির হতে হবে। ঘোষিত ছুটি থাকলেও নিজের এলাকা ছেড়ে ঘুরতে বিদেশ ভ্রমণে যেতে পারবেন না স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞ এবং অ্যানেসথেসিওলজিস্টরা।
যদি নির্দেশিকা জারি করার পরেও অনিয়ম দেখা যায়, তাহলে শাস্তির খাড়া নেমে আসতে পারে চিকিৎসকদের উপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার