রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Accident: ‌‌ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে তিনটি দোকান ভেঙে ঢুকে গেল ট্রাক্টর

Rajat Bose | ১৩ জানুয়ারী ২০২৪ ১১ : ২৬Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ মকর সংক্রান্তির আগে শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে জাকিয়ে পড়েছে শীত। তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। শনিবার সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া রয়েছে মুর্শিদাবাদে প্রায় সমস্ত এলাকা। ঘন কুয়াশার কারণে রাস্তা দেখতে না পেয়ে শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক্টর। পরপর তিনটি দোকান ভেঙে একটি চায়ের দোকানের ভিতরে ঢুকে যায় গাড়িটি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দোগাছি হাটপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি ঘন কুয়াশার কারণে রাস্তা দেখতে না পেয়ে পরপর তিনটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। ট্রাক্টরের ধাক্কায় দোকানগুলোর পিলার, দেওয়াল এবং চাল ভেঙে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ। সেই সময় দোকানগুলোয় কেউ না থাকায় হতাহতের খবর নেই। তবে দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামের রাস্তা দিয়ে বেপরোয়াভাবে পাথর বোঝাই ট্রাক্টর চলার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গ্রামের রাস্তা দিয়ে পাথর বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামীদিন বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া