শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিক্ষক দিবসের অনুষ্ঠানে রণক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান, আহত একাধিক ছাত্র, ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী

সুমিত চক্রবর্তী | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের অন্তর্গত লালনগর হাইস্কুল। দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের জেরে  আহত হয়েছে কমপক্ষে ৮ জন ছাত্র। আহত ছাত্রদের মধ্যে ছ'জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। 

 

ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর তাদের অভিভাবকরাও সংঘর্ষ জড়িয়ে পড়েন বলে  অভিযোগ উঠেছে। ঘটনার সময় কয়েকজন আতঙ্কিত ছাত্রছাত্রী বাড়ি চলে যাবার চেষ্টা করলে লালনগর গ্রামের কিছু বাসিন্দা কয়েকজন ছাত্রকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা রেশ যাতে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে দীর্ঘক্ষণ লালনগর এবং নওপাড়া-শিমুলিয়ার  মধ্যে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে হরিহরপাড়া থানা এবং আশেপাশের আরও কয়েকটি থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। 

আরও পড়ুন: কেন বরফে পা পিছলে যায়, জানলে অবাক হবেন আপনিও


জানা গিয়েছে, 'শিক্ষক দিবস' উপলক্ষে  শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শনিবার লালনগর হাইস্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের তরফে শিক্ষকদের সম্মানিত করার জন্য স্কুলের হলঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্কুল সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ স্কুলের হলঘরে সেই অনুষ্ঠান চলার সময় হঠাৎই  দশম এবং দ্বাদশ শ্রেণির কিছু ছাত্রের মধ্যে হলঘরের বাইরের  সংঘর্ষ বেঁধে যায়। কিছু শিক্ষকের অনুমান , হলঘরে বসার জায়গা পাওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে বিবাদের সূত্রপাত হয়েছিল। ওই স্কুলের এক শিক্ষক বলেন, 'কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম বেশ কিছু ছাত্র  স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ ভেঙে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ল।'  স্কুলের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বিভিন্ন শ্রেণির ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় গোটা স্কুল চত্বর। 

 

স্কুল সূত্রে জানা গিয়েছে, মূলত দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে প্রথমদিকে এই সংঘর্ষ শুরু হলেও পরের দিকে বিভিন্ন শ্রেণির ছাত্ররা যে যাকে হাতের কাছে পেয়েছে তাকেই মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষ বড় আকার নিতে শুরু করলে নওপাড়া এবং শিমুলিয়া গ্রামের কিছু ছাত্রছাত্রী  নদী পার হয়ে দ্রুত  বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ উঠেছে, সেই সময়ে লালনগর গ্রামের কিছু অভিভাবক কয়েকজন ছাত্রকে ফেরিঘাটের কাছে ধরে বাঁশ দিয়ে তাদের প্রচন্ড মারধর করে। 

 

খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও  সংখ্যায় তারা কম থাকায় গ্রামবাসী বা স্কুল ছাত্রদের  আলাদা করতে পারেনি। পরে বহরমপুর এবং হরিহরপাড়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৌফিক সরকার নামে অষ্টম শ্রেণির এক ছাত্র জানায়,'স্কুলে যখন সংঘর্ষ শুরু হয় সেই সময় আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই  দ্বাদশ শ্রেণির কিছু ছাত্র দশম শ্রেণির ছাত্রদের মারতে শুরু করে। এরপর তারা এসে আমার চোখে প্রচন্ড জোড় আঘাত করে। দ্বাদশ শ্রেণির দাদারা মনে করেছিল আমি হয়তো দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে  যুক্ত হয়ে কাউকে মারধর করেছি।' ওই ছাত্র বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। হাবিব শেখ নামে অপর এক ছাত্র জানায়,' শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের মাঠে আজ একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আমরা  নওপাড়া-শিমুলিয়া থেকে সেই খেলা দেখতে গিয়েছিলাম।  স্কুলে যখন সংঘর্ষ শুরু হয়  আমরা ফিরে চলে আসছিলাম।  সেই সময় গ্রামের লোকেরা আমাদের ধরে বাঁশ দিয়ে প্রচন্ড মারধর করেছে।'

 

লালনগর হাইস্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ার্দি বিশ্বাস বলেন,' শুক্রবার স্কুল ছুটি থাকায় আজ ছাত্র-শিক্ষক সকলের উদ্যোগে স্কুলের হলঘরে  শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল।  হঠাৎই কী কারণে দু'দল ছাত্র নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তা আমি বুঝতে পারিনি।' তিনি জানান,' সংঘর্ষের কারণে আমরা শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমি শুনেছি কয়েকজন ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় এখনও পুলিশবাহিনী রয়েছে। আমি গোটা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করছি।' সংঘর্ষের ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হতে চলেছে  বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া