রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি সন্দেহে বৃদ্ধাকে কুপিয়ে খুন 

অভিজিৎ দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ডাইনি সন্দেহে বৃদ্ধা খুন। পূর্ব বর্ধমানের মেমারিতে এই  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় মেমারি থানার পুলিশ ৪ জনকে  গ্রেপ্তার করেছে। 
জানা গিয়েছে, মেমারী থানার গৌরীপুর মধ্যমপাড়া এলাকায় ডাইনী সন্দেহে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধা খুন হয়েছেন। শুক্রবার সকালে গ্রামসংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয় ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে।

মৃতার নাম লক্ষ্মী হেমব্রম (৭৫)। তিনি একাই বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই সনাতন কিস্কু নামে এক ব্যক্তি তাঁকে নিয়মিত দেখাশোনা করতেন। সম্প্রতি গ্রামে তাঁকে ‘ডাইনি’ বলে অপবাদ দেওয়া শুরু হয়। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরের একটি জলাশয় থেকে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ-সহ তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজন হল— সুজন ওরফে বিমল হাঁসদা, সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদা এবং সেবা ওরফে শিবা হাঁসদা।

আরও পড়ুন: শিশুর শরীর থেকে 'খসে' পড়ে গেল লিঙ্গ ও অন্ডকোষ! অদ্ভুত এই ঘটনায় হতবাক চিকিৎসকরা

ঘটনার খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তিনি জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে কুসংস্কারের বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান। বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে জলাশয়ের কাছে খুন করা হয়েছে। তবে ডাইনী সন্দেহে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কুসংস্কারপ্রসূত এই নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন,সুজন ওরফে বিমল হাঁসদা,  সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদা এবং সেবা ওরফে শিবা হাঁসদা এই চারজন মিলে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযুক্ত ৪ জনকেই গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: কোচবিহারের রাস্তায় পড়ে পাকিস্তানের টাকা! জানাজানি হতেই ব্যাপক শোরগোল এলাকায়, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আধুনিক এই যুগে দাঁড়িয়ে এখনও কুসংস্কারাচ্ছন্ন বহু মানুষ। গত জুলাই মাসে বিহারের পূর্ণিয়াতে একই পরিবারের পাঁচজনকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হয়। মৃতদের মধ্যে ছিলেন তিনজন মহিলা ও দুজন পুরুষ। রাতভর এই হত্যাকাণ্ড চলেছিল বলে জানা যায়। পূর্ণিয়ার রাজ রানিগঞ্জ পঞ্চায়েতের টেটগামা গ্রামে এই ঘটনা ঘটার পর একমাত্র নিহতদের আত্মীয়রা ছাড়া বাদবাকি গ্রামবাসী পালিয়ে যায়। পুলিশের ভয়েই তারা পালিয়ে যায় বলে জানা যায়। 

আরও পড়ুন: শিশুর শরীর থেকে 'খসে' পড়ে গেল লিঙ্গ ও অন্ডকোষ! অদ্ভুত এই ঘটনায় হতবাক চিকিৎসকরা

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ছত্তিশগড়ের বালোদাবাজারে ডাইনি অপবাদে ১১ মাস বয়সী একটি শিশু-সহ চারজনকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর পুলিশি তদন্তে উঠে আসে অভিযুক্তরা সন্দেহ করেছিল নিহতের পরিবার তাদের পরিবারের একজনের উপর 'কালা জাদু' প্রয়োগ করেছিল। যে কারণে পরিবারের ওই সদস্যের শরীর কিছুতেই ভালো হচ্ছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া