শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিশুর শরীর থেকে 'খসে' পড়ে গেল লিঙ্গ ও অন্ডকোষ! অদ্ভুত এই ঘটনায় হতবাক চিকিৎসকরা

সুমিত চক্রবর্তী | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রস্রাব করতে গিয়ে  পুরুষাঙ্গ ও অন্ডকোষ 'খসে' মাটিতে পড়ে গেল মাস তিনেকের একটি শিশুর! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের  সামশেরগঞ্জ থানার অন্তর্গত দোগাছি গ্রামে। পুরুষাঙ্গবিহীন ওই শিশুকে নিয়ে শুক্রবার তার বাবা সকালবেলায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হন। কিন্তু শিশুর দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দিয়েছেন। শিশুটির বাবার দাবি অনুযায়ী তার ছেলের শরীর থেকে হটাৎই পুরুষাঙ্গ আলাদা হয়ে গিয়েছে। তার এই দাবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়।  তবে এই ঘটনা নিয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে সামশেরগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে। 

 

শুক্রবার সকালে সামশেরগঞ্জের দোগাছি গ্রামের বাসিন্দা মহম্মদ সাদ্দাম হোসেন তাঁর তিন মাসের শিশু পুত্রকে কোলে করে নিয়ে  জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন। সাদ্দাম বলেন,' গত কয়েকদিন ধরেই আমার ছেলে প্রস্রাব করার সময় প্রচন্ড কান্নাকাটি করত। আজ সকাল ন'টা নাগাদ ছেলে যখন প্রস্রাব করতে যায় সেই সময় হঠাৎই তার পুরুষাঙ্গটি শরীর থেকে 'খসে' পড়ে যায়। ' 

আরও পড়ুন: এবার আসছে জিএসটি ৩.০, কী থাকবে সেখানে

 

জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগের  চিকিৎসকের সামনে সাদ্দাম বলেন, তাঁর মনে হয়েছে ছেলের পুরুষাঙ্গে কোনও সংক্রমনের ঘটনা থেকে  পুরুষাঙ্গ খুলে যাওয়ার মতো অদ্ভুত ঘটনাটি ঘটেছে।  তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম যখন তাঁর শিশু পুত্রকে কোলে করে নিয়ে হাসপাতালে এসেছিল সেই সময় তার  পুরুষাঙ্গের জায়গা দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। সংক্রমণ থেকে হঠাৎ করে এত রক্তপাতের ঘটনা হাসপাতালের চিকিৎসকদের কাছে কিছুটা  অস্বাভাবিক মনে হয়েছে।
 


হাসপাতালে সাদ্দামের শিশু পুত্রকে পরীক্ষা করার পর কর্তব্যরত এক চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই শিশুটিকে দেখে তাঁর মনে হয়েছে  ধারালো কোনও ব্লেড বা অস্ত্র দিয়ে সম্ভবত তার পুরুষাঙ্গটি কেটে ফেলা হয়েছে। তবে এই বিষয়ে ওই ডাক্তার নিশ্চিত হতে পারেননি। যদিও সাদ্দাম দাবি করেছেন, কেউ তার শিশুর পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কাটেনি, সেটি নিজে থেকেই শরীর থেকে খুলে পড়ে গিয়েছে। তবে অনেকের ধারণা, ওই শিশুর পরিবারের  কোনও নাবালক সদস্য ভুল করে কোনও ধারালো কিছু দিয়ে ওই শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলেছে। 

 

তবে  ঠিক কী  কারণে সাদ্দাম হোসেনের শিশু পুত্রের পুরুষাঙ্গ শরীর থেকে 'খুলে' পড়েছে তা  শুক্রবার বিকাল পর্যন্ত জানা যায়নি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা ইতিমধ্যেই ওই শিশুর চিকিৎসা শুরু করেছেন।  তবে ওই শিশুর শরীর থেকে পুরুষাঙ্গ 'খুলে' পড়ার পর বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়া এবং পুরুষাঙ্গটি সঠিকভাবে সংরক্ষণ না করায়  তা ফের একই জায়গায় প্রতিস্থাপিত করা আর সম্ভব নয় বলেই বেশিরভাগ চিকিৎসক জানিয়ে দিয়েছেন।

 

গোটা বিষয়টি নিয়ে দেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ছবি দেখে মনে হয়েছে শিশুটির পুরুষাঙ্গ কোনও সংক্রমণের কারণে শরীর থেকে আলাদা হয়ে যায়নি। কারণ, সংক্রমণ হলে অঙ্গটি কালো হয়ে যেত। এক্ষেত্রে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমটি হল যদি যমজ সন্তান মায়ের গর্ভে জন্ম নেয় তবে তাদের শরীরের কোনো অঙ্গ অনেকসময় পরস্পর পরস্পরের শরীরের সঙ্গে জোড়া লাগা অবস্থায় থাকতে পারে। হতে পারে এরকম কোনও অঙ্গই এদিন আলাদা হয়ে গিয়েছে। আর যদি এটা না হয় তবে কেউ ইচ্ছাকৃতভাবে শিশুটির শরীর থেকে তার এই অঙ্গ আলাদা করে দিয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া