শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ০৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু তার মধ্যেও বাঙালির মনে ভয় বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে না তো দুর্গাপুজো? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার শিক্ষক দিবসের দিনে সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে। বেলার দিকে মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু জায়গায়।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫%। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। শুক্রবার আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। যদিও রেহাই মিলবে মনে করার কোনও কারণ নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে।
শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির, চুরু, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওডিশার কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়েছে। যার জেরে মৎস্যজীবীদের ২ থেকে ৪ সেপ্টেম্বর অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার