শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও সন্ত্রাস হামলার আগে লস্কর-ই-তইবার প্রক্সি গ্রুপ দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (TRF) পাকিস্তান ও মালয়েশিয়া থেকে অর্থসাহায্য পাচ্ছিল। কিছুদিন আগেই এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। তারপরেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রাণিরহাট গ্রাম পঞ্চায়েতের রাস্তার ওপর পাকিস্তানি মুদ্রা পড়ে থাকতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, এলাকার এক দোকানদার প্রফুল্ল রায় মঙ্গলবার রাতে রাণিরহাট মার্কেটের কাছে ১০ ও ১০০ পাকিস্তানি রুপির দুটি নোট উদ্ধার করেন।
প্রথমে তিনি ভেবেছিলেন এগুলো ভারতীয় রুপি, কিন্তু কাছ থেকে ভাল করে দেখার পর অবাক হয়ে যান। নোটে ‘স্টেট ব্যাংক অফ পাকিস্তান’ লেখা ছিল এবং উর্দু ভাষায় লেখা অন্যান্য তথ্যও ছিল বলে দাবি করেন তিনি। প্রফুল্ল রায় জানান, ‘রাতে ৮-৮:৩০টার দিকে দোকানে ফিরছিলাম। দোকানের সামনে রাস্তার ওপর দুটো নোট পড়ে থাকতে দেখি। এগুলো তুলেই দেখলাম, এগুলো আমাদের নয়, পাকিস্তানের টাকা। আমি বুঝতে পারছি না এগুলো কিভাবে এখানে এসেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।’ এই ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, এই ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা উচিত, বিশেষত যেহেতু এলাকা বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। নোট উদ্ধারের পরেই কড়া নজর রাখা হচ্ছে চেঙ্গ্রাবাঁধা সীমান্ত শহরের কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারে। জানা গিয়েছে, সেখানেই আদৌ পাকিস্তানি মুদ্রা বিনিময়ই করা হয় না। ফলে স্থানীয়রা স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছেন, পাকিস্তানি নোটগুলি রাস্তার ওপর এল কীভাবে? এনআইএ জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তইবার প্রক্সি গ্রুপ দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। তদন্তে প্রকাশ পায়, পাকিস্তান ও মালয়েশিয়া থেকে ‘হাওয়ালা’ মাধ্যমে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টকে অর্থ পাঠানো হয়েছিল।
যে অর্থ মূলত সন্ত্রাসের সঙ্গে জড়িত কর্মকাণ্ড চালাতে ব্যবহার করা হয়েছিল। প্রথমে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত অপারেশন সিঁদুর চালায়। কয়েক দিনের মধ্যেই ভারতীয় বাহিনী লক্ষ্য চূড়ান্ত করে এবং ৭ মে থেকে ১০ মে পর্যন্ত একাধিক আক্রমণ চালায়। সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ কিলোমিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের রাডার, রানওয়ে, জঙ্গি শিবির ও হ্যাঙ্গারে আঘাত হানে। ১৯৭১ সালের যুদ্ধের পর এটি পাকিস্তানের ভেতরে ভারতের সবচেয়ে গভীর সামরিক অভিযান হিসেবে চিহ্নিত হয়েছে। ধারাবাহিক আঘাতের ফলে পাকিস্তান দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়।
আরও পড়ুন: থামতে বলাই কাল হল, বেপরোয়া প্রচণ্ড গতির গাড়ি সজোরে ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে চম্পট!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার