শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ রোগভোগের পর মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন,'জাফিকুলের মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল তৃণমূল কংগ্রেস পরিবারে। আমি, আমার একজন ভাই- বন্ধু এবং রাজনৈতিক সহকর্মীকে হারালাম।'
তিনি বলেন, 'জাফিকুল কলকাতার হাসপাতালে লিভারের কিছু সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা আশা করেছিলাম সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। আমরা একসঙ্গে রাজনীতির লড়াই করব। কিন্তু আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল জাফিকুল। আমরা তাঁর পরিবারের সঙ্গে সব সময় রয়েছি।' ১৯৭৬ সালে ডোমকলের গোবিন্দপুরে জন্ম জাফিকুলের। ডোমকলের বি টি হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত তাঁর পড়াশোনা। এরপর দূরশিক্ষায় একাধিক ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে জাফিকুল পড়াশোনা শেষ করে বিভিন্ন রকমের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: মিসপাসের বন্যা, ফিনিশিংয়ের অভাবে এল না জয়, আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র ভারতের
পরবর্তীকালে ডোমকলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তাঁর হাত ধরে। তবে গত কয়েক মাস ধরেই শরীর ভালো যাচ্ছিল না জাফিকুলের। ডোমকলের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২৭ জুলাই তাঁকে 'গ্রিন করিডর' করে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। জাফিকুলের স্ত্রী ছাড়াও তিন নাবালিকা কন্যা রয়েছে। ডোমকলের তৃণমূল বিধায়ক হওয়া ছাড়াও তিনি দীর্ঘ সময় ডোমকল পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে। শুক্রবার জাফিকুল ইসলামের দেহ মুর্শিদাবাদে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
জাফিকুলের অকাল মৃত্যুতে শোকাহত ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'জাফিকুল খুব ভালো মনের মানুষ ছিল। তবে গত প্রায় এক বছরের বেশি সময় ধরেই ও অসুস্থ থাকছিল। আমি শুনেছি ওর রক্তের কোনও জটিল রোগও ধরা পড়েছিল। যদিও সেই বিষয় নিয়ে কাউকে খুব একটা কিছু বলতো না।'
হুমায়ূন আরও বলেন, 'শারীরিক অসুস্থতা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর জাফিকুল মক্কায় 'ওমরাহ হজ' করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর থেকেই জাফিকুল চিকিৎসার মধ্যে ছিল।'
তিনি জানান, 'কলকাতা হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর কিছুদিনের জন্য হাসপাতাল থেকে ছুটি পেয়ে কলকাতার বাড়িতেও ফিরে এসেছিল জাফিকুল। কিন্তু তারপর আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। জাফিকুলের এই মৃত্যু আমাদের সকলের জন্য অপূরণীয় এক ক্ষতি।' ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন,' ডোমকল বরাবরই বামপন্থীদের 'গড়' হিসেবে পরিচিত ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জাফিকুল ইসলাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে হারিয়ে প্রথমবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। তাঁর হাত ধরে ডোমকল জুড়ে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে। তাঁর অকাল প্রয়াণ আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার