শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নতুনভাবে সেজে উঠছে বারাসত মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। জটিল রোগের চিকিৎসায় এবার হাসপাতালে বাড়তে চলেছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এর শয্যার সংখ্যা। জানিয়েছেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ সুব্রত মণ্ডল। সেইসঙ্গে রোগ পরীক্ষার জন্য আনা হচ্ছে অত্যাধুনিক নানা যন্ত্রপাতি।
শুধুমাত্র উত্তর ২৪ পরগণা জেলার জন্যই নয়। বারাসতের এই হাসপাতালের উপর নির্ভরশীল আশেপাশের বেশ কয়েকটি জেলা। এতদিন এই হাসপাতালটি জেলা হাসপাতাল হিসেবে কাজ করলেও যেদিন থেকে এই হাসপাতালে মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা হয় তারপর থেকেই গুরুত্ব অনেক বেড়ে যায়। সেই হিসেবে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো, পরীক্ষা নিরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি-সহ একাধিক প্রয়োজনীয় জিনিস হাসপাতালে আনা হয়। সুপারের কথায়, জেলার প্রায় ১ কোটি ৩০ লক্ষ বাসিন্দা ছাড়াও দক্ষিণ ২৪ পরগণা এবং নদীয়া থেকেও প্রতিদিন হাসপাতালে রোগীরা আসেন। হাসপাতালের একটি সূত্র জানায়, সুপার নিজে কোনো ছুটি নেন না বললেই চলে। সপ্তাহের সাতদিন তিনি অফিস করেন।
আরও পড়ুন: সোনায় শিহরণ! ২০২৬ সালে দাম কোথায় যাবে, এখনই জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা
নবরূপে এই হাসপাতাল গড়ে তোলার জন্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে শয্যার সংখ্যা বাড়ানো। সুপার জানিয়েছেন, 'এই ইউনিটে আগে শয্যা ছিল ১২টি। পরে সেটা ২৬ করা হয়। আরও ৫০টি শয্যা বাড়ানো হচ্ছে। রোগী স্বার্থের কথা ভেবেই রাজ্যের তরফে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।' হাসপাতালের একটি সূত্র জানায়, এই হাসপাতালের লক্ষ্য হল রেফার-এর সংখ্যা যতটা সম্ভব কম করে করা। উদাহরণ দিতে গিয়ে ওই সূত্রটি জানায়, এরকম বহু উদাহরণ আছে হার্টের গুরুতর সমস্যা নিয়ে আসার পর ওই রোগীকে হাসপাতালের তরফেই জীবনদায়ী ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে পরে প্রয়োজনীয় অপারেশন এখানেই করা হয়েছে। দেখা গিয়েছে বাজারে ওই জীবনদায়ী ইঞ্জেকশনের দাম প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। এই রোগীকে যদি কলকাতায় রেফার করা হত তবে হয়ত রাস্তার মাঝেই তাঁর বিপদ ঘনিয়ে আসতে পারত।

সুপারের কথায়, 'রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য প্রভূত পদক্ষেপ গ্রহণ করেছে। জেলাস্তরে যে সরকারি হাসপাতালে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা করা সম্ভব সেটা এই সরকার করে দেখিয়ে দিয়েছে। এই হাসপাতালে আমাদের সকলেই ২৪ ঘন্টা কাজ করছেন। আমাদের একটাই লক্ষ্য রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো। যদি কারুর কোনো সমস্যা হয় তবে বলতে চাইছি আমার দরজা কিন্তু সবসময় খোলা। নির্দিধায় আমার কাছে এসে যার যা সমস্যা সেটা বলতে পারেন।'
আরও পড়ুন: বদলে গেল সুদের হার, দেশের এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে এবার মালামাল অফার
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার