শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। আবহাওয়া দপ্তরের সতর্কতায় মাথায় হাত সাধারণের। সতর্কতা অনুসারে, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার পর, আকাশ কিছুটা পরিষ্কার হলেও, বেলা হলেই বদলে যাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, কিছুক্ষণেই রাজ্যের একাধিক জেলায় শুরু হবে ঝড়-জল। সঙ্গী হবে দমকা হাওয়া।
বৃহস্পতিবার দুপুরবেলা হাওয়াঅফিসের লেটেস্ট আপডেট, কিছুক্ষণেই বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। দমকা বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। একইসঙ্গে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের। এই জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা আগামী কয়েকঘণ্টায়। এই জেলাগুলি ছাড়াও, বৃহস্পতির দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রের তথ্য, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না হাওয়া অফিস।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে) বজ্রপাতের সম্ভাবনা। শুক্রবারও আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। যদিও রেহাই মিলবে মনে করার কোনও কারণ নেই। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াল বাজার, জিএসটি-র নতুন হার ঘোষণা হতেই বিনিয়োগকারীদের মুখে হাসি
এদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
পরিস্থিতি বিচারে ২ থেকে ৪ তারিখ পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেপ্টেম্বরে মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে ফের এক দফায় নিম্নচাপে ভ্রূকুটি। এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমোর পাড়ায়। চিন্তায় পুজোকর্তারাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার