শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাবা ও মাকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরের। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়নের ঝাড়গ্রাম জেলায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। নাম জয়দীপ চট্টোপাধ্যায়।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ঘটনায় ওই সাব ইন্সপেক্টরের মা শম্পা চট্টোপাধ্যায়(৫০) ও বাবা দেবব্রত চট্টোপাধ্যায়ের(৬২) হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভালভার দিয়ে জয়দীপ প্রথমে নিজের বাবা ও মাকে গুলি করে খুন করার পর নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে গিয়ে দেখেন বাড়ির ভেতর তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জয়দীপের বাবা-মাকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করেন। জয়দীপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়দীপ আসানসোলের বামুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি অবিবাহিত। কর্মসূত্রে বাবা-মাকে নিয়ে ঝাড়গ্রাম পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মানসিক অশান্তির কারণে তিনি বাবা-মাকে গুলি করে খুন করেছেন। এরপর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন জয়দীপ। পুলিশ আরও জানিয়েছে ওই ভাড়াবাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশের একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছিলেন জয়দীপ। পাশাপাশি এটাও জানা গিয়েছে, এরকম একটা ভয়ানক কাণ্ড ঘটালেও তিনি তাঁর বাবা ও মাকে খুবই ভালোআসন। সেইসঙ্গে এটা জানা গিয়েছে, জয়দীপের বাবা দেবব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার এই ঘটনার পর প্রশ্ন উঠেছে সেই কারণেই কি মানসিকভাবে জয়দীপ ভেঙে পড়েছিলেন?প্রতিবেশীদের একটি সূত্র জানায়, অবিবাহিত জয়দীপ বাবা ও মাকে খুব ভালোবাসতেন। ফলে বাবা সেভাবে সুস্থ হয়ে উঠবেন না সেই চিন্তাই কি ঘুরপাক খাচ্ছিল তাঁর ভিতরে? যা তাঁকে শেষপর্যন্ত এরকম একটা ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? যদিও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
স্থানীয়রা জানিয়েছেন,জয়দীপরা ভাড়া থাকত। জয়দীপের বাবা মূক-বধির ছিলেন। তিনি কথা বলতে পারতেন না। এক বছরের বেশি সময় ধরে এখানেই ভাড়া বাড়িতে থাকছিলেন তাঁরা। জয়দীপের পরিবার কারুর সঙ্গে মেলামেশা করত না। সব সময় বাড়ির দরজা জানালা বন্ধ থাকতো। শুধু জয়দীপকে ডিউটিতে যাওয়া আসার সময় লোকেরা দেখতে পেতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার