শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দলের নির্দেশ মেনে পদত্যাগ না করে পালিয়ে বেড়াচ্ছিলেন, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি

অভিজিৎ দাস | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান  দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে  নিজের পদ থেকে সরে না দাঁড়ানোই এবার 'কড়া' পদক্ষপের মুখে পড়লেন। গত কয়েকদিন ধরে 'পলাতক' থাকার পর সাগরদিঘি থানার পুলিশের একটি দল বুধবার বিকেলে তাঁকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে  আটক করেছে বলে জানা গিয়েছে। 
জঙ্গিপুর পুলিশ জেলার কোনও শীর্ষ আধিকারিক মসিউর রহমানকে 'আটক' করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, ঘটনার সত্যতা তাঁরা স্বীকার করে নিয়েছেন। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে মসিউরকে গ্রেপ্তার করা হতে পারে। 

তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে  দু'বার চিঠি লিখে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। খলিলুর রহমানের চিঠিতে পরিষ্কার উল্লেখ রয়েছে, 'সাগরদিঘি ব্লকের কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি  আপনাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন'। 

যদিও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করে এবং নিজের পদ থেকে সরে না দাঁড়িয়ে মসিউর রহমান গত বেশ কিছুদিন ধরেই 'পলাতক' ছিলেন। 

তবে মসিউর রহমানের ঘনিষ্ঠ কয়েকজন বুধবার সকালে দাবি করেন,' উনি কোনও দুর্নীতি করেননি, তাই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ  থেকে ইস্তফা দেবেন না। বর্তমানে উনি অসুস্থ থাকায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

আরও পড়ুন: বিষ নয় স্যার, পালানোর জন্য ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, দুই বৌয়ের অকপট স্বীকারোক্তি

তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ নন্দ বলেন, 'দলের হুইপ মেনে মসিউর রহমানের উচিত ছিল এতদিনে নিজের পদ থেকে সরে দাঁড়ানো। ব্যক্তি কখনও দলের থেকে বড় হতে পারে না।'

তিনি বলেন, 'আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, মসিউরকে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর লিখিত নির্দেশ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও  উনি সকলকে যেভাবে অবজ্ঞা করছেন তাতে তাঁর বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা প্রত্যাশিত ছিল। উনি যেভাবে অভিষেক ব্যানার্জির নির্দেশ অমান্য করে দলের শৃঙ্খলাভঙ্গ করছেন তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।'
 
প্রসঙ্গত, গত ২৬ অগাস্ট  তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সংগঠনিক জেলার সমস্ত বিধায়ক এবং সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে  কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সীর বৈঠকের সময় মসিউর রহমানের প্রসঙ্গ উঠে আসে। মসিউর রহমানের বিরুদ্ধে সাগরদিঘি ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক মহিলা তৃণমূল সদস্যের সঙ্গে 'দুর্ব্যবহার' এবং 'কটূ' কথা বলার অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে  জমা পড়েছিল। 

মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধের ঘটনায় তৃণমূল কংগ্রেস 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলায়  অভিষেক ব্যানার্জি ওই বৈঠকের মধ্যেই খলিলুর রহমানকে নির্দেশ দেন মসিউর রহমানকে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

অভিষেক ব্যানার্জির কাছ থেকে নির্দেশ পাওয়ার পর সেদিন রাতেই খলিলুর রহমান, মসিউরকে ফোন করে তাঁর পদ  থেকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু  মসিউর রহমান সেই নির্দেশে কর্ণপাত না করায় সাংগঠনিক জেলা সভাপতি , পঞ্চায়েত সমিতির সভাপতিকে অভিষেক ব্যানার্জির দেওয়া নির্দেশের কথা উল্লেখ করে নিজের পদ  থেকে  সরে যাওয়ার জন্য আবারও ফোন করে ও চিঠি লিখে নির্দেশ দেন। 

কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দলের শীর্ষ  নেতৃত্বের নির্দেশ না মেনে মসিউর রহমান নিজের ফোন বন্ধ করে 'পালিয়ে' বেড়াচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। 

জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ,পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার যে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত একটি মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আদিবাসী  সম্প্রদায়ভুক্ত এক মহিলা কর্মাধ্যক্ষের সঙ্গে 'দুর্ব্যবহার ' এবং 'কটূ' কথা বলার অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত করছেন এক ডিএসপি পদমর্যাদার আধিকারিক।  এছাড়াও মসিউর রহমানের বিরুদ্ধে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের মারধর করা, সরকারি পাট্টা দেওয়া জমি দখল করা-সহ অতীতে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত মসিউর নিজের মোবাইল ফোন চালু রেখেছিলেন।  কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে পারে  এই আশঙ্কা বাড়তে থাকায় তিনি নিজের ফোনটি বন্ধ করে দেন। 

জানা গিয়েছে, মসিউরের সঙ্গে থাকা এক ব্যক্তির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা   তাঁর সন্ধান পান। পুলিশ সূত্রের খবর, মসিউর কলকাতার পার্ক স্ট্রিটের কাছে একটি জায়গায় আত্মগোপন করেছিলেন। জঙ্গিপুর পুলিশের একটি বিশেষ দল বুধবার বিকেলে তাঁকে গোপন ডেরা থেকে 'আটক'  করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে এবং তদন্তে সহযোগিতা না করলে বুধবার গ্রেপ্তার হবেন পঞ্চায়েত সমিতির সভাপতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া