মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের সবচেয়ে পছন্দের প্রসাধনীগুলির অন্যতম লিপস্টিপ। অনেকেই বন্ধু কিংবা কাছের মানুষের সঙ্গে লিপস্টিক, লিপবাম বা ঠোঁটে ব্যবহৃত অন্য কোনও প্রসাধনী ভাগাভাগি করে নেন। চিকিৎসকদের মতে, এই অভ্যাস থেকে ছড়াতে পারে এক অতি সংক্রামক ভাইরাসঘটিত রোগ- হারপিস। ঠোঁটে ব্যবহার্য প্রসাধনী যদি একজন রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, আর পরে অন্য কেউ সেটি ব্যবহার করেন, তবে সেই ভাইরাস অজান্তেই ছড়িয়ে যেতে পারে শরীরে।
কী এই ভাইরাস?
হারপিস মূলত দুই ধরনের হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ এবং টাইপ ২। ঠোঁট বা মুখগহ্বর সংক্রান্ত হারপিস সাধারণত টাইপ ১ দ্বারা হয়। সমস্যার বিষয় হল, একবার দেহে প্রবেশ করলে এই ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হয় না; শরীরের স্নায়ুতে লুকিয়ে থেকে বারবার সক্রিয় হতে পারে।
কীভাবে সংক্রমণ ছড়ায়?
হারপিস ভাইরাস প্রধানত আক্রান্ত ব্যক্তির লালা, ঘা বা ত্বকের সংস্পর্শে ছড়ায়। তাই কারও ব্যবহৃত লিপস্টিক, লিপবাম বা এমনকী গ্লাস ও চামচ ভাগাভাগি করলেও সংক্রমণের ঝুঁকি থাকে। ঠোঁটে ফাটল বা ক্ষত থাকলে সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়। ঠোঁটে যদি ভাইরাস সক্রিয় অবস্থায় থাকে তবে মুহূর্তের সংস্পর্শেই তা ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
লক্ষণগুলি কী কী?
হারপিস সংক্রমণের প্রাথমিক লক্ষণ এমনই স্বল্প যে, প্রায়শই অবহেলা করেন অনেকে। সাধারণ জ্বর বা ঠোঁট ফাটা ভেবে ভুল হয়। কিন্তু একটু সময় নিয়ে খেয়াল করলে এর নির্দিষ্ট কিছু উপসর্গ ধরতে পারা যায়।
১। ঠোঁটে ফোস্কা বা ঘা: ছোট ছোট জলভরা ফোস্কার মতো দেখা যায়, যা পরে শুকিয়ে খোসা হয়ে যায়।
২। জ্বালা বা চুলকানি: ফোস্কা ওঠার আগে ঠোঁটে অস্বস্তিকর জ্বালাভাব, খুচখুচে অনুভূতি হয়।
৩। ব্যথা ও অস্বস্তি: আক্রান্ত স্থানে খাওয়া-দাওয়া বা কথা বলার সময় ব্যথা অনুভূত হয়।
৪। মৃদু জ্বর ও ক্লান্তি: সংক্রমণ প্রথমবার হলে অনেকের শরীরে সামান্য জ্বর, গলাব্যথা ও অবসাদ দেখা দিতে পারে।
৫। লসিকা গ্রন্থি ফোলা: ঘাড়ের চারপাশে লসিকা গ্রন্থি ফুলে উঠতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
কেন বিপজ্জনক?
হারপিস একবার শরীরে প্রবেশ করলে আজীবন থেকে যায়। চিকিৎসার মাধ্যমে কেবল উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়। ঠোঁটে একাধিকবার ফোস্কা ওঠা, ব্যথা বা জ্বালা হওয়ার প্রবণতা থেকে যায়। বিশেষত অন্তঃসত্ত্বা নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাস গুরুতর সংকট ডেকে আনতে পারে।
প্রতিরোধের উপায়
১। কারও ব্যবহৃত লিপস্টিক, লিপবাম বা প্রসাধনী ভাগাভাগি করবেন না।
২। আক্রান্ত অবস্থায় অন্যকে চুম্বন করা বা ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন।
৩। রোজের ব্যবহারের গ্লাস, চামচ, স্ট্র-এর মতো জিনিস আলাদা করে রাখুন।
৪। রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করুন।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
সব মিলিয়ে, সৌন্দর্যচর্চার সামগ্রী ভাগাভাগি করার অভ্যাস অনেকের কাছে তুচ্ছ মনে হলেও, এটি হারপিসের মতো সংক্রমণ ছড়ানোর একটি বড় মাধ্যম হতে পারে। তাই সচেতনতা ও ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহারে সতর্ক থাকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ