মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: হাড়হিম ঘটনা বাঁশবেড়িয়ায়। প্রথমে শ্বাসরোধ করে খুন। এরপর দেহ টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়া হল গঙ্গায়। অভিযোগ এমনই। বাঁশবেড়িয়ায় যুবক খুনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলুনিয়া এলাকার বাসিন্দা লক্ষ্ণণ চৌধুরি। গত ২১ শে আগস্ট পরিবারের তরফে নিখোঁজ ডায়রি করা হয় মগরা থানায়। পুলিশের তরফে তল্লাশি শুরু করা হয় নিখোঁজ যুবকের সন্ধানে। এলাকায় স্নিফার ডগ এনে তল্লাশি চালায় হুগলি গ্রামীণ পুলিশ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে গঙ্গায় খোঁজ শুরু করা হয়। ঘটনায় শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। মগরা থানার পুলিশ শিবুকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: অভিনব উদ্যোগ, বারাকপুরের এই স্কুলে চালু হল ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম...
জানা গেছে, পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিঘায় ঘুরতে গিয়েছিল লক্ষ্ণণ। সেখান থেকে ফিরে আসার পর শিবু বাড়ি থেকে লক্ষ্ণণকে ক্লাবে ডেকে নিয়ে যায় বলে দাবি করে লক্ষ্ণণের পরিবার। ঘটনার সঙ্গে শিবু যুক্ত আছে বলে প্রাথমিক অনুমান করে পুলিশ। এরপর শিবুকে গ্রেপ্তার করে জেরা করতেই লক্ষ্ণণকে খুন করার কথা স্বীকার করে শিবু বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে, পুরোনো শত্রুতার জেরেই খুন করা হয় লক্ষ্ণণকে। পুলিশ জানিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয় লক্ষ্ণণকে। খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ টুকরো টুকরো করে তা গঙ্গায় ভাসিয়ে দেয় দুষ্কৃতীরা বলে পুলিশ সূত্রে খবর।
এটা ঘটনা, পাঁচদিন ধরে নিখোঁজ ছিল বাঁশবেড়িয়ার মহাকালীতলার লক্ষ্মণ চৌধুরী নামে এক যুবক। তাঁর পরিবারের দায়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণের বন্ধু শিবনাথ সাউকে (শিবু) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তবে লক্ষ্মণের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর খোঁজ চলছে বিভিন্ন এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। বাঁশবেড়িয়ার এক ব্যবসায়ীর কাছে কাজ করত লক্ষ্মণ। জানা গেছে, তার বিরুদ্ধে আটটা মামলা ছিল। যার মধ্যে তিনটে খুনের মামলা রয়েছে। প্রায় আট বছর জেলে ছিল লক্ষ্মণ। লক্ষ্মণকে অপহরণ করা হয়েছে বলে তার মা পুষ্পা দেবী চৌধুরি ও বোন সুস্মিতা চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্তে জানা গেছে, ঘটনার দিন এলাকার একটি ক্লাবে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল লক্ষ্মণকে। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।
পুরোনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত শিবু সহ কয়েকজন সন্দেহভাজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার