রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে মারেন বেশ কয়েকজন এলাকাবাসী। অভিযুক্তরা সকলে মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। মৃত ওই যুবকের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এ বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মন্ডল বলেন, 'মদের আসরে বচসার থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। মৃত যুবক ও তাঁর সঙ্গীরা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত আমরা ইতিমধ্যেই শুরু করেছি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মৃত ওই যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।'
পরে পুলিশ জানতে পারে মৃত যুবকের নাম শেখ জামির উদ্দিন (২৮)। স্থানীয় ব্যবসায়ী শহিদুল সরদার জানান, মঙ্গলবার সকালে বাজারে এসে জানতে পারি এক যুবককে পিটিয়ে মেরে দিয়েছে বেশ কয়েকজন। আমাদের মনে হয় ওই যুবক চুরি করতে এসেছিল। এরপর এলাকার কিছু সংখ্যক বাসিন্দা ওকে ধরে বেধড়ক মারধর করে। এমনকি ইলেকট্রিক পোস্ট-এর সঙ্গেও বেঁধে রাখা হয় ওঁকে। আইন এভাবে হাতে না তুলে পুলিশ প্রশাসনের হাতে ওই যুবককে তুলে দিলে ভাল করত এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা শাহজাহান মীর। তিনি জানান, গতকাল রাতে আমরা একটা ঝামেলা দেখতে পাই। এলাকার বেশ কয়েকজন বাঁশ দিয়ে মারধর করছে এক যুবককে। আমরা প্রথমে ভেবেছি মত্ত অবস্থায় বেশ কয়েকজন যুবক নিজেদের মধ্যে গন্ডগোল করছে। আমরা সে বিষয়ে কর্ণপাত না করে বাড়ি চলে যাই। আজ সকালে শুনতে পাই এক যুবকের দেহ উদ্ধার হয়েছে।
ঘটনায় থমথমে রয়েছে ক্যানিংয়ের তালদি বাজার। এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনার পর চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে পুলিশের হাতে। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ। মৃত ওই যুবকের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ এলাকায়। জামিরউদ্দিন পেশায় গাড়ির চালক ছিলেন বলে জানা গিয়েছে। জামিরউদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতে তাঁরা শোকস্তব্ধ হয়ে গিয়েছেন। জামিরুদ্দিনের স্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জামিরউদ্দিন-এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । তবুও তাঁর স্বামী চোর হতে পারে না বা কোনও চোর বা ডাকাতের দলের সঙ্গে যুক্ত নয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে জামিরউদ্দিনের স্ত্রী। তাঁদের একটি ছয় বছরের ছেলে রয়েছে বলে জানা যায়। সমস্ত দিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।
প্রসঙ্গত কয়েক মাস আগেও মোবাইল চোর সন্দেহে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার চন্দনেশ্বর থানার বাকরি গাজীপুর এলাকায় এক যুবককে কয়েক জন বেধড়ক মারধর পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। ওই ঘটনায় শোরগোল শুরু হলে ঘটনাস্থলে যায় চন্দনেশ্বর থানার পুলিশ। আবারও ক্যানিং থানায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার