শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঘনিয়ে আসছে ভারী দুর্যোগ, পুজোর আগে বৃষ্টিতে ভাসবে বাংলা

রজত বসু | ০১ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ২৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। আগামী ২৪ ঘণ্টায়। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। সেই আবহে মৌসুমি অক্ষরেখাও এ রাজ্যের উপরে সরে এসেছে। এ সবের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।


আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ বুলেটিনে বলেছে, মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। কয়েক দিনের বিরতির পরে আবার রাজ্যে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা। এখন তা দিঘার উপর দিয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সবের প্রভাবেই দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


মঙ্গল এবং বুধবার কলকাতা•সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় হবে না। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে।


নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেই মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তা জেলার সব জায়গায় হবে না। আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বুধবারও এই জেলায় হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে।

এটা ঘটনা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ, অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুধু বৃষ্টিই নয়! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু, বৃষ্টি হলেও গরম কমবে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।  

এদিকে, উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া