রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। জানা গিয়েছে, শিয়ালদহের বদলে বিধাননগর থেকে আরও ইএমইউ (EMU) লোকাল চালু করার উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমে যাত্রীদের চাপ সামলাতে শীঘ্রই নতুন বিধাননগর-কল্যাণী সীমান্ত লোকাল চালু করা হবে। বিধাননগর থেকে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে ছাড়বে এই ট্রেনটি। ঠিক রাত ৮.৩৬ মিনিটে কল্যাণী পৌঁছাবে। ফিরতি পথে ফের কল্যাণী শিয়ালদহ লোকাল রাত ৮.৫২ মিনিটে কল্যাণী থেকে ছেড়ে রাত ১০.১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এর পাশাপাশি, বারাসাত-হাসনাবাদ শাখায় এক জোড়া নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বারাসাত-হাসনাবাদ লোকাল দুপুর ১২.১৫ মিনিটে বারাসাত থেকে ছেড়ে দুপুর ১.৩৮ মিনিটে হাসনাবাদ পৌঁছবে।
অপরদিকে, হাসনাবাদ-বারাসাত লোকাল দুপুর ১.৫৫ মিনিটে হাসনাবাদ থেকে রওনা দিয়ে বিকেল ৩.২৫ মিনিটে বারাসাত পৌঁছাবে। রেল কর্তৃপক্ষের আশা, এই বাড়তি পরিষেবা চালুর ফলে যাত্রীদের ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। এমনিতেই, দোকান এবং হকারের চাপে অফিস টাইমের ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে পা ফেলা যায় না। এর আগে রেলের তরফে বার্তা দেওয়া হয়েছিল দমদম এবং বিধাননগর স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে এটা প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, সাধারণ মানুষের ট্রেনযাত্রায় আরাম আরও বাড়িয়ে দিতে নতুন একজোড়া এসি লোকাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ–বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
সেখানেই এই দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়। শিয়ালদহ–বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন আবার রানাঘাট যাবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থাকবে। শিয়ালদহ–কৃষ্ণনগর শাখায় শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট স্টেশনে থামবে। দুটি নতুন এসি রেক নিয়ে আসা হবে বলে ডিআরএম জানিয়েছেন। মেট্রোর নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে।
এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এদিকে, শিয়ালদহ থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙা ও ঠাকুরনগর পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ১০৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে ১২০ টাকা। শিয়ালদহ– কৃষ্ণনগর এসি লোকালের স্টেশনের ভাড়ার তালিকাও নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে বেলঘরিয়া পর্যন্ত এসি লোকালের যাত্রীপিছু ভাড়া ৪০ টাকা। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, বারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা। শ্যামনগর ৮৫ টাকা, নৈহাটি ৯০ টাকা, কাঁচরাপাড়া ও কল্যাণী ৯৫ টাকা, চাকদহ ১০৫ ও রানাঘাট ১২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া ১৪০ টাকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার