শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিনামূল্যে ২৪ ঘণ্টা দিতে হবে বিদ্যুৎ পরিষেবা। আর তা না দেওয়ায় সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখালেন আঁধুয়া গ্রামের কয়েকশো গ্রামবাসী। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে সিআইএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এনটিপিসি কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাঁদেরকে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে ততক্ষণ তাঁরা বিক্ষোভ-অবরোধ চালিয়ে যাবেন।
বর্তমানে ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৮৬ সালে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এখানে বর্তমানে ছ'টি ইউনিট চালু রয়েছে। আঁধুয়া গ্রামের বেশ কিছু বাসিন্দা দাবি করেন, প্রায় ৩৫-৪০ বছর আগে যখন এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয় সেই সময় তাঁদের পরিবারের সদস্যরা জমি দান করেছিলেন। তাঁদের দাবি, সেই সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজীবন তাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি গ্রামে ভাল রাস্তা এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা করে দেওয়া হবে।
সামিরুল শেখ নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, “কয়েক মাস আগেও আমাদের গ্রামে বিদ্যুৎ পেতে কোনও সমস্যা হয়নি। গ্রামের কিছু বাড়িতে বিদ্যুতের মিটারের লাইন ঢোকার পর থেকে এখন আমাদের বাড়িতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রায় প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বেশিরভাগ বাড়ি বিদ্যুৎহীন হয়ে থাকছে। ছেলেমেয়েদের পড়াশোনা করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে।”
আরও পড়ুন: বিহারে এসআইআর: বাদ যাওয়া ৬৫ লক্ষের মধ্যে ফের আবেদন মাত্র ৩৩ হাজারের, নাম কাটতে আবেদন দু’লক্ষের
তিনি দাবি করেন, “এনটিপিসি কর্তৃপক্ষকে আমাদের ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। কারণ তারা আমাদের পৈতৃক জমিতেই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে।”
একই দাবি করে খুরশিদা বিবি নামে বিক্ষোভরত অপর এক মহিলার। তিনি বলেন, “এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য আমরা আমাদের জমি-বাড়ি সব দিয়েছি। তাও কেন এনটিপিসি বিনামূল্যে বিদ্যুৎ দেবে না? এত দিন ধরে আমরা বিনামূল্যেই তাদের কাছ থেকে বিদ্যুৎ পেয়ে এসেছি।”
যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ কোনওদিনই আঁধুয়া গ্রামের কোনও বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দেয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্র আশেপাশের এলাকা আলোকিত করার জন্য তারা রাস্তার ধারে বহু বিদ্যুতের খুঁটি পুঁতে সেখানে পথবাতি লাগিয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে আঁধুয়া গ্রামের বেশিরভাগ বাসিন্দা এতদিন পথবাতির জন্য লাগানো বিদ্যুতের তার থেকে হুকিং করে নিজেদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়ে এসি, ফ্রিজ সহ বিভিন্ন জিনিস চালিয়ে এসেছেন।
গ্রামবাসীদের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, রাজ্য বিদ্যুৎ দপ্তর গ্রামের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং মিটার লাগানোর কাজ করতে গেলে এক শ্রেণির গ্রামবাসী তাদের বাধা দিচ্ছেন।
আরও পড়ুন: 'ধর্না আমাদের চলবেই', সেনা তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলতেই পৌঁছলেন মমতা, জানিয়ে দিলেন পরবর্তী পদক্ষেপ
ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি চুক্তিভিত্তিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সোমেন পাণ্ডে বলেন, “আইনত এনটিপিসি কর্তৃপক্ষ কোনও বাড়িতে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিতেই পারে না এবং এতদিন তারা এখানে সেটা দেয়নি। গ্রামবাসীদের দাবি থাকার জন্য তারা এলাকায় বহু জায়গায় পথবাতি বসিয়ে দিয়েছিল এবং সেই বিদ্যুতের লাইনে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হত।”
তিনি জানান, “বহু গ্রামবাসী ওই বিদ্যুতের তার থেকে বেআইনিভাবে হুকিং করে নিজেদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়ে হাই ভোল্টেজের বিভিন্ন মেশিন বাড়িতে বসিয়েছেন। এর ফলে প্রায় ৫০০ মিটার লম্বা ওই গ্রামের উত্তর দিকের বাসিন্দারা বাড়িতে বিদ্যুতের ভোল্টেজ পেলেও দক্ষিণ অংশের লোকেরা 'লো ভোল্টেজ' সমস্যায় ভুগছেন।”
তিনি জানান, “এই সমস্যা দূর করার জন্য এবং ওই গ্রামের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে এনটিপিসি কর্তৃপক্ষের তরফ থেকে ওই গ্রামে প্রাকা রাস্তা করে দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামে প্রয়োজনীয় সংখ্যক বিদ্যুতের খুঁটি বসিয়ে এনটিপিসি কর্তৃপক্ষ তা ডব্লিউবিএসইডিসিএল-কে হস্তান্তর করেছে। হুকিং করে বাড়িতে বিদ্যুৎ নিতে অভ্যস্ত কিছু লোক এখন বাড়িতে মিটার বসিয়ে টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে ইচ্ছুক নন। তাঁরাই এই বিক্ষোভ দেখাচ্ছেন।”
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, “আজকে আমি বিধানসভার অধিবেশনে ব্যস্ত রয়েছি। তাপবিদ্যুৎ কেন্দ্রে কী ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তাদের প্রতিক্রিয়ার জন্য ইতিমধ্যেই জনসংযোগ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এনটিপিসি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া গেলে পরে তা এই প্রতিবেদনে যোগ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার