রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | খুনের আগে এলাকার ঘুরে গিয়েছিল দেশরাজ, নেপালে পালানোর জন্য বানিয়েছিল ভুয়ো আধার কার্ড, শেষমুহূর্তে গ্রেপ্তার

রজিত দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  নদিয়ার কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশের জালে ধরা পড়ার পর মূল অভিযুক্ত দেশরাজ সিং নিজেই স্বীকার করেছে, খুনের পেছনে ছিল সম্পর্কভিত্তিক টানাপোড়েন ও প্রতিহিংসা। শুধু তাই নয়, খুনের পরিকল্পনা সে অনেক আগেই করে রেখেছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশি জেরায় দেশরাজ জানায়, খুনের কয়েকদিন আগে থেকেই সে কৃষ্ণনগরের মানিকপাড়ার আশপাশে রেইকি (পর্যবেক্ষণ) করে বেড়ায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি দিয়ে ‘Coming Soon’ লিখে পোস্টও করেছিল সে—যা এখন ভাবলে গা শিউরে ওঠে।

 সাংবাদিক সম্মেলনে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, বহুদিন ধরেই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় বসবাস করছিল দেশরাজ। খুনের পর সেখান থেকেই ট্রেনে চড়ে পালায় সে। প্রথমে নৈহাটি থেকে দুন এক্সপ্রেস ধরে সে পাড়ি দেয় উত্তর ভারতের দিকে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তৎপর হয়। একের পর এক ট্রেনে তল্লাশি চালানো হয়—দুর্গাপুর, আসানসোল,  উত্তরপ্রদেশগামী ট্রেনে।  প্রথমদিকে কোনও সুরাহা মেলেনি। পরে দেশরাজের পারিবারিক সূত্র ধরে জানা যায়, সে গুজরাটের জামনগরের এক আত্মীয়ের কাছে আশ্রয় নিয়েছে।

পুলিশ সেই আত্মীয় কুলদীপ সিংকে গ্রেফতার করে। জেরায় উঠে আসে দেশরাজের সম্ভাব্য গন্তব্য—নেপাল। ইতিমধ্যেই সে ভুয়ো আধার কার্ড তৈরি করে ফেলেছিল আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার জন্য। তবে শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন- লুকোচুরি খেলা শেষ, অবশেষে গ্রেপ্তার কৃষ্ণনগরের কলেজছাত্রী খুনে মূল অভিযুক্ত দেশরাজ

রবিবার বিকেলে নেপাল সীমান্ত পার হওয়ার আগের মুহূর্তে সাদা পোশাকে ও গোয়েন্দা পোশাকে মোতায়েন থাকা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত এখন পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ সুপার জানান, 'দেশরাজ অনেক আগে থেকেই এই খুনের পরিকল্পনা করছিল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্ট্যাটাস, আগ্নেয়াস্ত্র জোগাড়, পালানোর রুট—সবই তার পরিকল্পনার অংশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে খুনের আরও কারণ।  ঘটনার দিন ইশিতার মাথায় তিনটি গুলি করে পালানোর সময় ঈশিতার  মা চলে আসায় তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করবার পরিকল্পনা করলেও সেটি ব্যর্থ হয়।  আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা জানা হবে।'

এই খুনকাণ্ড ঘিরে এখন উত্তাল কৃষ্ণনগর। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ঈশিতার পরিবারের কান্নায় ভারী গোটা মানিকপাড়া এলাকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া