রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের বৃষ্টি বঙ্গে? আবারও নিম্নচাপের পূর্বাভাস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারই প্রভাবে কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ, অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শুধু বৃষ্টিই নয়! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু, বৃষ্টি হলেও গরম কমবে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে আজ, সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- পুজোর মাসের প্রথমেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের
কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে মহানগরে। সোমবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
যেহেতু, ২ তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রে থাকছে বাড়তি সতর্কতা। ২ তারিখ থেকে ৪ তারিখ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেপ্টেম্বরে মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে ফের এক দফায় নিম্নচাপে ভ্রূকুটি। এর জেরে নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমোড়পাড়ায়। চিন্তায় পুজোকর্তারাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার