শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা জিতলেন বাংলার প্রত্যয়! ইংলিশ চ্যানেল পেরোতে সাহায্য করুক সরকার, আবেদন সাঁতারুর

আর্যা ঘটক | ৩১ আগস্ট ২০২৫ ১৯ : ৪৩Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা সন্তরণ সংস্থার আয়োজনে রবিবার অনুষ্ঠিত হল ৭৯ তম বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। আহিরণ সিআইএসএফ ঘাট থেকে ভোর পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান-সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। 

৮১ কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হয়। এবছর ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন গত দু'বারের চ্যাম্পিয়ন প্রত্যয় ভট্টাচার্য-সহ মোট ২১ জন প্রতিযোগী। 

স্পেনের একজন এবং বাংলাদেশের দু'জন প্রতিযোগী ছাড়াও মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকেও একাধিক প্রতিযোগী ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে মোট চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রায় ১০ ঘণ্টা ৫৬ মিনিট সাঁতার কেটে ৮১ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন প্রত্যয় ভট্টাচার্য। পরপর তিনবার ৮১ কিলোমিটার বিভাগে প্রথম হয়ে প্রত্যয় হ্যাটট্রিক করলেন। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে বাংলাদেশের মহম্মদ নুরুল ইসলাম এবং নয়ন আলী। 

৮১ কিলোমিটার বিভাগে পুরুষদের পাশাপাশি দু'জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন। বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবছর নজর ছিল মহারাষ্ট্রের নাগপুরের প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাঁতারু শাশ্রুতি বিনায়ক নাকাডের উপর। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এই মহিলা প্রতিযোগী দেশের হয়ে বিভিন্ন জায়গায় সাঁতার প্রতিযোগিতায় বহু পদক জিতেছেন। একটি কৃত্রিম পায়ের সাহায্যেই তিনি ভাগীরথী বক্ষে দাপটের সঙ্গে আজ সাঁতার কাটেন। 

 ৮১ কিলোমিটার বিভাগে পরপর ৩ বার চ্যাম্পিয়ন হয়ে প্রত্যয় বলেন, “হ্যাটট্রিক করতে পেরে আমার খুবই ভাল লাগছে। তবে এবছর প্রতিযোগিতার শুরুর দিকটা খুবই কঠিন ছিল। কারণ সাঁতার কাটতে নেমে জলে স্রোত না পাওয়ায় গায়ের জোর দিয়ে সাঁতার কাটতে হয়েছে। এই কারণে প্রতিযোগিতা শেষের মুখে আমাকে একটু কষ্টের মধ্যে পড়তে হয়েছে।”

 বাংলাদেশ থেকে আগত দুই প্রতিযোগীর প্রশংসা করে প্রত্যয় বলেন, “সাঁতার শুরুর প্রথম দিক থেকে বাংলাদেশের এক প্রতিযোগী আমার খুব কাছে সাঁতার কাটছিলেন। যেহেতু হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে এবছর প্রতিযোগিতায় নেমেছিলাম। সেই কারণে নিজের সবটুকু দিয়ে আমি সাঁতার কেটেছি। সাঁতার চলার সময় বাংলাদেশের প্রতিযোগী যেভাবে বারে বারে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছেন তা আমার খুব ভাল লেগেছে।”

আরও পড়ুন: চিনে জিংপিংয়ের প্রতি বন্ধুত্বের বার্তা! গালওয়ান শহীদদের ভুলে গিয়ে মাথা নত করলেন মোদি? জোর কটাক্ষ বিরোধীদের

 প্রত্যয় আরও জানান, রাজ্য সরকারের কাছে তাঁর বিশেষ কোনও কিছু চাওয়ার নেই। তবে রাজ্য সরকার যদি তাঁকে ইংলিশ চ্যানেল পার করার জন্য আর্থিক সাহায্য দেয় তাহলে খুব ভাল হয়।

 অন্যদিকে আজ দুপুর ১.৪৫ নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হওয়া পুরুষ এবং মহিলাদের ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাও বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হয়। পুরুষদের ১৯ কিলোমিটার বিভাগে মোট ৩৮ জন প্রতিযোগী ছিলেন। এই বিভাগে প্রথম হয়েছেন কলকাতার গৌরব কাবেরী, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছেন বাংলাদেশের ফইসল আহমেদ এবং জুয়েল আহমেদ। এই প্রতিযোগিতা শেষ করতে গৌরবের সময় লেগেছে ২ ঘন্টা ১৩ মিনিট। 

মেয়েদের ১৯ কিলোমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার কুমোরটুলি পার্কের মৌবনী পাত্র। তাঁর সময় লেগেছে ২ ঘন্টা ২১ মিনিট ৫১ সেকেন্ড। এই বিভাগেও দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন বাংলাদেশের প্রতিযোগিনীরা। দ্বিতীয় হয়েছেন মুক্তি খাতুন, তৃতীয় হয়েছেন সনিয়া আখতার।   

প্রসঙ্গত, ১৯৪৩ সালে মুর্শিদাবাদ জেলায় বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রথমে ৭৪ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা জঙ্গিপুর সদরঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাটে শেষ হত। তবে পরবর্তীকালে ব্রাজিলের একটি সন্তরণ সংস্থা নিজেদের দেশে ৭৮ কিলোমিটার দূরত্বের সাঁতার প্রতিযোগিতা শুরু করায় কিছুদিনের জন্য মুর্শিদাবাদের সাঁতার প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার শিরোপা হারিয়েছিল। তবে বর্তমানের আহিরণ ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাট পর্যন্ত ৮১ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া