রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, বাস্তবে তাই হল, এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ১

পল্লবী ঘোষ | ৩০ আগস্ট ২০২৫ ২০ : ০০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটাই সত্যি হল। এজেন্সির নাম করে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শেষপর্যন্ত বর্ধমান শহর থেকে গ্রেপ্তার করা হল তাকে। 

 

তৃণমূলের জেলা সভাপতির অভিযোগ বিজেপি ভিনরাজ্যের এজেন্সির মাধ্যমে এন আর সি -র নাম করে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ করাচ্ছে। এস আই আর- এ ভোটারদেরদের নাম বাদ দিতে সহজ হবে বলে এই কাজ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন শহর ও গ্রামে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 

 

জেলা প্রশাসনের বক্তব্য, ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য কোনও সরকারি প্রতিনিধি দল জেলায় পাঠানো হয়নি। এক স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল-সহ বর্ধমান শহরের নীলপুর এলাকা থেকে হিমাদ্রি ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে শনিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। 

 

আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা, রোগী দেখতে দেখতেই মেঝেতে লুটিয়ে পড়লেন, সকলের চোখের সামনে কার্ডিয়াক সার্জনের চরম পরিণতি

 

অভিযোগ কখনও জাতীয় নির্বাচন কমিশন, আবার কখনও এন আর সি-র নাম করে কাটোয়া বিধানসভা এলাকার শহর-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের থেকে বেশ কয়েকজন যুবক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল। এর জন্য শহর ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের কখনও সরকারি প্রতিনিধি আবার কখনও সরকার নির্দিষ্ট করা এজেন্সির লোক বলে পরিচয় দিচ্ছিল। 

 

বিষয়টি নিয়ে এতদিন কোনও লিখিত অভিযোগ পায়নি পুলিশ। কিন্তু এবার এক বাসিন্দা এই বিষয়ে এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দেরি করেনি পুলিশ। কাটোয়া থানার পুলিশকমীরা বর্ধমান শহর থেকে শুক্রবার গভীর রাতে হিমাদ্রি ঘোষ নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করল।

 

আরও পড়ুন: ঠিক যেন 'জব উই মেট', প্রেমিকের জন্য পালিয়ে গিয়েছিলেন তরুণী, ফিরলেন অন্য যুবকের গলায় মালা পরিয়ে!

 

কাটোয়া থানার পুলিশের একটি সূত্র জানায়, তাদের প্রাথমিক অনুমান এই দলে অন্ততপক্ষে ৬০-৬৫ জন যুক্ত আছে। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এরপর বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট-সহ বাড়ির দলিল দেখতে চাইছিল। সরকারি প্রতিনিধি মনে করে অধিকাংশ বাসিন্দাই তাদের চাওয়া বিভিন্ন নথি দেখাচ্ছিলেন। জানা গিয়েছে, এই যুবকদের যদি কোনও ব্যক্তি তাঁদের নথি দিতে বা দেখাতে অস্বীকার করছিল তবে তাঁদের উপর ভয় দেখিয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

 

ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রতিনিধি দল কাদের হয়ে, কীজন্য কাজ করছে সেই তথ্য জানতে চাইছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া