রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ৩০ আগস্ট ২০২৫ ১৭ : ১৩Kaushik Roy
মিল্টন সেন: দিল্লিতে সংসদে গিয়ে রেলের প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা নাকি কখনও কোনও দাবি করেননি। কলকাতায় নতুন মেট্রো রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে রেল প্রতিমন্ত্রীর করা এই অভিযোগের কড়া জবাব দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। এদিন তিনি বললেন, ‘রেলের প্রতিমন্ত্রী হয়তো জানেন না। অথবা রেল দপ্তরের সঙ্গে হয়তো তাঁর যোগাযোগ নেই। তাই হয়তো না জেনেই তিনি এইসব কথা বলে ফেলেছেন’। রচনার বক্তব্য, ইতিমধ্যেই সংসদে তিনি একাধিকবার রেলের প্রসঙ্গ তুলেছেন। রেলের নানা বিষয় নিয়ে কথা বলেছেন। চিঠি দিয়েছেন রেলমন্ত্রীকে। এছাড়াও নানা সময়ে রেলের নানা ইস্যু নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদরাও। সাংসদ রচনা ব্যানার্জির অভিযোগ, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে।

বিভ্রান্তির সূত্রপাত গত ২২ আগস্ট। মেট্রো রেল উদ্বোধনে কলকাতায় এসে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু বলেন, ‘গোটা পার্লামেন্ট সেশনে তৃণমূল কংগ্রেসের কোনও একজন সাংসদ বা কোনও নেতা নিজের লোকসভা এলাকার জন্য অথবা রাজ্যে রেলের জন্য কোনও দাবি করেননি’। এই অভিযোগ প্রসঙ্গে শনিবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জি বলেন, ‘কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই। তাই জানেন না। তাই তিনি একথা বলেছেন। যার ফলে ভুল বার্তা মানুষের কাছে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন, তাই রাজ্যের শাসক দলকে দোষারোপ করার চেষ্টা করছেন’। রচনা এদিন জানান, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একাধিক বার নানা বিষয় নিয়ে চিঠি দিয়েছিলেন। হুগলিতে মেট্রোরেল করার বিষয় নিয়েও রেলমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন। এছাড়াও রেলের একাধিক কাজ নিয়ে নানান সময় তিনি চিঠি দিয়েছেন।
তাঁর সব চিঠিরই উত্তর দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রীকে দেওয়া যাবতীয় চিঠি এবং রেলমন্ত্রীর দেওয়া সেই চিঠির উত্তর তুলে ধরেন সংসদ রচনা ব্যানার্জি। তিনি বলেন, রেল দপ্তরের যারা আধিকারিক আছেন, যারা এই বিষয়গুলো দেখেন, তাদের সঙ্গে যদি রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী কথা বলে নিতেন তাহলে অন্তত বাংলায় এসে রাজ্য সম্পর্কে মানুষকে এই ধরনের ভুল বার্তা দিতেন না। রচনা আরও জানান, তিনি যেমন সংসদে তাঁর সংসদীয় এলাকা নিয়ে কথা বলেন। তেমনই রেলের বিষয় নিয়েও নানা কথা বলেন। শুধু তিনি নন, বিগত দিনে একাধিকবার তাঁর দলের অন্য সাংসদরাও রেল সম্পর্কে অনেক কিছুই সংসদে তুলেছেন। তিনি আশাবাদী, আগামী দিনে তাঁর দলের অন্যান্য সাংসদরাও সেই তথ্য সকলের সামনে তুলে ধরবেন। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নিয়েছিলেন রচনা। তিনি বলেন, 'উনি শুধু বিনিয়োগের কথাই বলেন কিন্তু করে উঠতে পারেন না। তিনি কর্মসংস্থান দেওয়ার কথা বলেন। কিন্তু দিয়ে উঠতে পারেন না। তাঁরা পার্লামেন্টেও চেঁচামেচি করেন। বাংলায় এসে সভা করেও চেঁচামেচি করেন। কিন্তু ফল পান না। ইসবার ৪০০ পার, ইসবার ২০০ পার, ৫০ পার ভি নেহি হো রাহে। তাঁরা শুধু চেঁচাতেই থাকেন। আর আমরা শুধু জিততেই থাকি। চলতেই থাকি। মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে বেড়ান। তাঁরা ডায়লগ বলতে ভালবাসেন। আমরা কাজ করে দেখাতে পছন্দ করি।'
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার