রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ আগস্ট ২০২৫ ১৬ : ৫৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শরতেও বর্ষার মেঘের দাপট। আগস্টের শেষেও ভারী বৃষ্টির থেকে মিলল না রেহাই। আবারও বাংলায় চরম দুর্যোগ। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি হল জেলায় জেলায়। নিম্নচাপ দূরে সরলেও একনাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দুপুর সাড়ে তিনটের পর থেকে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ১১ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গুণা, দামোহ, পুরী হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ছত্তিশগড়ের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা আপাতত শক্তি হারিয়েছে। নিম্নচাপের আর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়ছে না। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনও নিম্নচাপ নেই।
আরও পড়ুন: লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাঁড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ!
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালেও কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। নিম্নচাপ কাটলেও, বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা নেই সেদিন। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট আবারও বাড়ল। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই জেলায়। জারি রয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার