শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৯ আগস্ট ২০২৫ ২০ : ০১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত গোষ্ঠী কোন্দলের সাক্ষী মালদা। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল সদর ব্লকের আশ্রমপাড়া এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনায় রক্তাক্ত অবস্থায় দুই বিজেপি নেতা-সহ সাতজন আহত হয়েছেন। গুরুতর জখম দুই নেতাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি সদস্য পিয়াঙ্কা হালদার সরকারের স্বামী তথা বিজেপি নেতা সুমিত সরকারের মধ্যে। এলাকায় দু’জনকে একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই চেনে সকলে। পুরনো বিবাদকেই কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে ফের মুখোমুখি হন দুই নেতা ও তাদের অনুগামীরা।
প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও বচসা বাড়তে বাড়তে কিছুক্ষণের মধ্যেই তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। মুহূর্তের মধ্যেই আশ্রমপাড়া এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষে দুই পক্ষের একাধিক কর্মী আহত হন। মাথায় গুরুতর আঘাত পান দুই নেতা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকার। অন্যদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যেই, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
এদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে রাস্তায় রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ানোয় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। জেলা জুড়ে শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলের মতে, দলের ভিতরে এই ধরনের দ্বন্দ্ব ক্রমেই সংগঠনের উপর বিরূপ প্রভাব ফেলছে। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বিজেপির মধ্যে গোষ্ঠী থাকতে পারে। চাঁচল এলাকায় বিরোধীরাও রয়েছে। তারাই মাঝেমধ্যে গণ্ডগোল পাকায়। যদি দলের মধ্যে যদি কোনও সমস্যা থাকে, নিশ্চয়ই আমরা বসে সমাধান করব’। অন্যদিকে, চাঁচলের বিধায়ক নীহার ঘোষ কটাক্ষ করে বলেন, ‘এখানে একজন সাংসদ আছেন, যিনি মানুষের ভোট নিয়ে দু’বার নির্বাচিত হলেও মানুষের বিপদে পাশে থাকেন না। কর্মীরাই যদি আক্রান্ত হন অথচ নেতৃত্ব পাশে না আসে, তবে মানুষ কিসের ভরসায় ভোট দেবেন? বিজেপির ভেতরের এই গোষ্ঠী দ্বন্দ্বই আজ সর্বনাশ ডেকে আনছে’।
চাঁচলের এই রক্তক্ষয়ী সংঘর্ষে ফের বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এল যা চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, দলীয় পতাকা, সেইসঙ্গে হাতে বড় বড় লাঠি, মুখে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে শুক্রবার সকালে একদল বিজেপি সমর্থকরা তাণ্ডব চালান রাজ্য প্রদেশ কংগ্রেস দপ্তরে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ধংসের পাশাপাশি যেখানে যেখানে 'ভোট চুরি'র অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে সেই সম্পর্কিত ব্যানার ও পোস্টার বিজেপির এই সমর্থকরা ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। দপ্তরের সামনে ছেঁড়া পোস্টার জালিয়ে দেওয়া হয়। সেইসময় ভিতরে থাকা অল্প সংখ্যক কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদে এগিয়ে আসেন। তৈরি হয় রীতিমত মারামারির পরিস্থিতি। এই ঘটনাকে ঘিরেও চাঞ্চল্য রাজনৈতিক মহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার