রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যাওয়ার আগে শেষ ধাক্কা দিয়ে যাচ্ছে বর্ষা, সপ্তাহান্তে দুর্যোগে ভাসবে বাংলা, কোথায় কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা?

কৌশিক রয় | ২৯ আগস্ট ২০২৫ ১৩ : ২৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির, কোটা, গুনা, দামোহ, পেন্দ্রা রোড, সম্বলপুর, পুরী হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের কেন্দ্রে বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে আসা বাতাস ও আর্দ্রতার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় প্রভাব পড়ছে। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় সক্রিয় ছিল বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দার্জিলিঙের সূর্যসেন মহাবিদ্যালয়ে ১৩ সেন্টিমিটার, জলপাইগুড়ির নওরানুড্ডি চা-বাগানে ১২ সেন্টিমিটার এবং শিলিগুড়িতে ১১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও চা-বাগান এলাকায় ১০ সেন্টিমিটার থেকে ৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গেও হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আজ, শুক্রবার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ৩০ আগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩১ আগস্ট উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। সতর্কবার্তা জারি করা হয়েছে পর্যটক এবং স্থানীয়দের জন্যও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার হলুদ সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়ায় আজ হলুদ সতর্কতা। এই সব জেলাতেই, হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনি রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। তবে এখন আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর মৌসম ভবন সূত্রে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর, খাস কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাকবে ৩০.৮ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া