রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৯ আগস্ট ২০২৫ ০৮ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডারের হিসেবে শরৎ কাল এসে গিয়েছে। এক একবার মেঘের অবস্থা দেখে তা বোঝা যাচ্ছে না তেমনটা নয়, তবে বেশিরভাগ সময়েই আকাশ যেন ফিরে যাচ্ছে পুরনো বর্ষার কাছেই। আকাশে পেঁজা মেঘ ভেসে বেড়ানোর কিছু পরেই, কালো মেঘ উড়ে আসছে। জুড়ে বসছে এবং তার পরেই প্রবল বর্ষণ।
বৃষ্টি থেকে এবার যেন ঋতু পেরিয়ে গেলেও কোনও ছাড় নেই। দুর্যোগ উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস, এই পরিস্থিতি থেকে এখনই রেহাই নেই। শুক্রবার সকালে আবহাওয়া দপ্তরের আপডেট, কিছুক্ষণে ঝেঁপে বৃষ্টি নামতে পারে উত্তরবঙ্গের ছয় জেলায়। তালিকায় দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর। হাওয়া অফিস জানাচ্ছে, এই কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা তেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা বাতাস। বাতাসের গতবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। শনিবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সর্তকতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: জাপান সফরে মোদি, কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর? ট্রাম্পকে উচিত শিক্ষার
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার হলুদ সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়ায় আজ হলুদ সতর্কতা। এই সব জেলাতেই, হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শনি রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। তবে এখন আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর মৌসম ভবন সূত্রে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর, খাস কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাকবে ৩০.৮ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। আগামী দু'দিনে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাব রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়। এই অক্ষরেখা গঙ্গানগর, সিরসা, ডাটিয়া ও ডালটনগঞ্জের উপর দিয়ে ওড়িশা ও বঙ্গোপসাগরের উপর দিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যদিও তার জেরে আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু একটানা বৃষ্টি হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার