রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লোভনীয় মুনাফার লোভে পা দিয়েছিলেন সাইবার প্রতারণার ফাঁদে, প্রায় ৫৫ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ, চন্দননগরে চাঞ্চল্য

কৌশিক রয় | ২৮ আগস্ট ২০২৫ ২১ : ২২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শেয়ারে টাকা খাটালেই মিলবে বিরাট মুনাফা। উত্তরপাড়ার বাসিন্দা সজল পান্ডে সেই টাকার লোভে রাজি হয়ে গিয়েছিলেন টাকা খাটাতে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে পা দিচ্ছেন ফাঁদে। ধীরে ধীরে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। পরে বুঝতে পেরে পুলিশে খবর দেন। অবশেষে, তদন্ত করে চন্দননগর সাইবার ক্রাইম থানার সেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। জানা গিয়েছে, গত ২০২৪ সালের ১১ জানুয়ারি সজল পান্ডে নামে ওই ব্যক্তি চন্দননগর সাইবার ক্রাইম থানায় মামলা করেন। পুলিশের তদন্তে জানা যায়, ফেসবুকে শেয়ার ট্রেডিং সংক্রান্ত বিজ্ঞাপন দেখে সজল পান্ডে প্রলোভিত হন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাঁকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে বলা হয়, যেখানে বেশি রিটার্ন পাওয়া যাবে।

তিনি ধাপে ধাপে মোট ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা পাঠান প্রতারকদের। কিন্তু মুনাফার টাকা তুলতে গেলে তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। এরপরেই চুঁচুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশ সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকদের সন্ধান পায়। গত ২৫ আগস্ট মালদা, হুগলির ব্যান্ডেল, দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও মন্দির বাজার এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন সিদ্দিক আলম চৌধুরী, অরুণ মণ্ডল, বিক্রম হালদার, প্রদ্যুত মণ্ডল ও সৌরজিৎ কর। তাদের চুঁচুড়া আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর পাশ বই, চেক বই, এটিএম কার্ড, কিউ আর কোড মেশিন, আধার কার্ড, মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

পুলিশের বার্তা, সাইবার ক্রাইম থেকে মানুষকে সচেতন করতে নিয়মিত বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু প্রলোভনে পা দিয়ে মানুষ এখনও প্রতারণার শিকার হচ্ছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে মহারাষ্ট্রে বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের মাধ্যমে সাইবার জালিয়াতির ঘটনা সকলকে চমকে দেয়। জানা গিয়েছে, ওই ডিজিটাল নিমন্ত্রণপত্রই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার এক সরকারি কর্মচারীর কাছ থেকে প্রায় দু’লক্ষ টাকা কেড়ে নিল। জানা গিয়েছে, সাইবার জালিয়াতির শিকার ওই ব্যক্তি একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ৩০ আগস্টের একটি বিয়ের নিমন্ত্রণ পান। বার্তায় লেখা ছিল— “Welcome. Shadi mein zarur aaye । 30/08/2025. Love is the master key that opens the gate of happiness.” এর নিচে একটি বিয়ের কার্ডের মতো দেখতে একটি পিডিএফ ফাইল সংযুক্ত ছিল।

কিন্তু আসলে সেটি ছিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (APK) ফাইল, যা বিয়ের কার্ডের ছদ্মবেশে মোবাইলে ঢুকে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি করার জন্য তৈরি করা হয়েছিল। ভুক্তভোগী ফাইলটিতে ক্লিক করার সঙ্গেসঙ্গেই সাইবার অপরাধীরা তার তথ্যের অ্যাক্সেস পায় এবং ১,৯০,০০০ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় হিঙ্গোলি থানায় এবং সাইবার সেল বিভাগে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিয়ের নিমন্ত্রণ প্রতারণা প্রথম সামনে আসে গত বছর, যখন বহু মানুষ এর ফাঁদে পা দিয়ে অর্থ হারান। প্রতারণার কৌশলটি হল। প্রথমে হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ পাঠানো হয়। ফাইলটি খুললেই APK ফোনে ডাউনলোড হয়ে যায়। এরপর সাইবার অপরাধীরা ভুক্তভোগীর ফোনের তথ্য পর্যবেক্ষণ করতে পারে এবং সেখানে থাকা তথ্য ব্যবহার করে আরও প্রতারণা চালাতে পারে। এমনকি ফোনের মালিক সেজে অন্যদের কাছ থেকেও টাকা আদায় করতে সক্ষম হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া