রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৮ আগস্ট ২০২৫ ১৪ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, শখের দাম লাখ টাকা। তবে উত্তরপাড়ার প্রাক্তন ইঞ্জিনিয়ারের শখের নাম গণেশ ঠাকুর। সখের বশে গনেশ ঠাকুর কালেকশন করতে করতে ৫০০ এর বেশি গণেশ ঠাকুর জমিয়ে ফেলেছেন উত্তরপাড়ার বাসিন্দা স্বাগত মণ্ডল। মূল্যবান সোনা এবং রুপোর গণেশ ঠাকুর সহ শতাধিক গণপতি বাপ্পার মূর্তি রয়েছে স্বাগত মণ্ডলের কাছে।
উত্তরপাড়া লরেন্সস্ট্রিটের বাসিন্দা স্বাগত মণ্ডল, পেশায় তিনি ছিলেন ইঞ্জিনিয়ার। কর্ম জীবনে তিনি মুম্বইতে ছিলেন। সেখানে গণেশ পুজো দেখে তিনি অভিভূত হয়েছিলেন। সেই থেকে তাঁর মনে জন্মায় গণেশ ঠাকুরের প্রতি বিশেষ আগ্রহ। সেই কারণে তিনি নিজে গণেশ ঠাকুরের মূর্তির কালেকশন শুরু করেন। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি গণেশের মূর্তি জমানো শুরু করেন। সেই থেকে সোনা, রুপোর গণপতি থেকে ছোটো বড় প্রায় ৫০০-র অধিক গণেশ ঠাকুর রয়েছে তাঁর কাছে।
আরও পড়ুন: বৃষ্টি নামলেই ছাতা মাথায় ক্লাসরুমে পড়ুয়া, শিক্ষকরা! সেই স্কুলের আমূল বদল, চমকে গেলেন অভিভাবকরাও
বেছু বাবু গনেশ থেকে, ক্রিকেটার গণেশ, দাবারু গণেশ, এমনকী আলু, আদা, ভর্তুকি, সুপুরি দিয়েও তৈরি গণেশ রয়েছে তাঁর ব্যক্তিগত কালেকশনে। কর্মজীবনে ১৯৭৮ সাল থেকে তিনি গণেশ জমানোর কাজ শুরু করেছেন। মূলত মহারাষ্ট্রে থাকাকালীন সেখানকার গণেশ পুজো এবং এখানকার মানুষ দেখেই তাঁর এই বিশেষ শখ শুরু। এখনও তিনি বিভিন্ন মেলা থেকে মৃৎশিল্পীদের অর্ডার দিয়ে তাঁর মনের মতন গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করে নিয়ে এসে রাখেন তাঁর কালেকশনের মধ্যে।
আরও পড়ুন: জন্মদিনের পার্টি চলছিল, কেক কাটার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল! মুহূর্তের মধ্যে সব শেষ
দুর্গাপুজোর আগে গণেশ চতুর্থীতে মেতে ওঠে দেশ। মূলত মহারাষ্ট্রে গণেশ চতুর্থী বাংলার দুর্গাপুজোর মতোই বিরাট এক উৎসব। জাঁকজমকপূর্ণ এই উৎসবে মেতে ওঠেন মহারাষ্ট্রের বাসিন্দারা। এখন বাংলাতেও গণপতির আরাধনা চোখে পড়ার মতো।
একসময় কেবল মহারাষ্ট্র সহ দেশের অন্য কয়েকটি রাজ্যে ধুমধাম করে গণেশ পুজো হতো। এখন সিদ্ধিলাভের আশায় বাংলাতেও দিন দিন গণেশপুজো বেড়েই চলেছে। গত কয়েকবছর ধরেই কলকাতায় গণেশপুজোর রমরমা রীতিমতো তাক লাগাচ্ছে। বিঘ্নহর্তার আরাধনায় জায়গা করে নিয়েছে থিম। গণেশ চতুর্থীকে ঘিরে আয়োজন থাকে দীর্ঘ অনুষ্ঠান সূচিরও। বিসর্জন ঘিরেও থাকে বিশেষ চমক।
চতুর্থী গণেশের জন্মতিথি হিসাবে পালিত হয়। শাস্ত্র মতে যে কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা দরকর। গণেশকে ভোগ দিয়ে সন্তুষ্ট করে তবেই শুভ কাজ শুরু করেন এমন অনেকেই আছেন। শিব ও পার্বতীর ছোট পুত্র গণেশ মঙ্গলমূর্তি, গজানন, গণপতি নানা নামে পরিচিত। দুর্গাপুজোর শুরুতেই যে কারণে কলা বৌ স্নান করানো হয়।
আরও পড়ুন: লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ!
এছাড়াও আমাদের দেশে অনেক গণেশ মন্দির রয়েছে। বলা হয়, গণেশকে দর্শন করলেই সকলের মনের ইচ্ছে পূরণ হয়। শাস্ত্র অনুসারে, ভগবান গণেশ সমস্ত ধরনের বাধা দূর করে থাকেন। শুধু পুজো নয়, গণেশ চতুর্থীতে সারা দিন বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনে আসে সুখ সম্বৃদ্ধি। সহজেই উন্নতি সাফল্যের শিখরে পৌঁছতে পারা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার