শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Milton Sen | | Editor: Sourav Goswami ২৮ আগস্ট ২০২৫ ১৪ : ৩৭Sourav Goswami
মিল্টন সেন, হুগলি: বাঁশবেড়িয়ায় গণেশ পুজোয় এসে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়লেন সুকান্ত মজুমদার। বাঁশবেড়িয়ার যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ রয়েছে নয়দিন ধরে। পঞ্চানন তলার একটি ক্লাবে তাকে ডেকে নিয়ে গিয়েছিল তার এক বন্ধু। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।যুবকের পরিবার মগরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। স্নিফার ডগ নিয়ে এসে খোঁজার পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের নামিয়ে গঙ্গায় তল্লাশি চালানো হয়। সুকান্ত মজুমদারকে নিখোঁজ যুবকের পরিবার জানাতে গিয়েছিল নয়দিন ধরে খোঁজ মিলছে না লক্ষ্মণ চৌধুরীর। ধ্বস্তাধস্তি টানাটানি,বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বের করে নিয়ে যায় সুকান্ত মজুমদারকে। এ বিষয় তৃণমূল বলেছে এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।
আরও পড়ুন: বৃষ্টি নামলেই ছাতা মাথায় ক্লাসরুমে পড়ুয়া, শিক্ষকরা! সেই স্কুলের আমূল বদল, চমকে গেলেন অভিভাবকরাও
আজ বাঁশবেড়িয়া কল বাজারে গণেশ পূজোয় উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরিবার ও স্থানীয়রা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অভিযোগ জানাতে যায়।পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত লক্ষণকে খুঁজে পায়নি। সুকান্ত মজুমদার যখন বেরিয়ে এসে গাড়িতে উঠতে যাচ্ছিলেন সেই সময় যুবকের পরিবার কথা বলতে এগিয়ে যায়। কথা শুরুও হয়। এমন সময় সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে বিজেপি কর্মীদের ধরতে শুরু হয়। সুকান্ত মজুমদারকে কোনভাবে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
বিজেপি হুগলী সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ বলেন,যুবকের পরিবার অভিযোগ জানাতে এসেছিল। কিছু মানুষ এসে সুকান্ত মজুমদারকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছিল। কী তাদের উদ্দেশ্য বোঝা গেল না। সেখানে অনেকেই মদ্যপ অবস্থায় ছিল।একটা পুজোর অনুষ্ঠানে মন্ত্রী এসেছেন সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে পুলিশকে বলব তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে।
সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হয়েছে। যেটা শুনলাম সভাপতির অফিসিয়াল গ্রুপ এটা করেছে।সুকান্তবাবুর তো এখানে কিছু নেই। যেখানে যার ক্ষমতা আছে সে করিয়েছে। বিজেপি বিজেপিকে বিক্ষোভ দেখাচ্ছে। এসব নাটক বাজি করে কোনও লাভ হবে না দলটাই শেষ হয়ে যাবে। যে যুবক নিখোঁজ হয়েছে পুলিশ তার খোঁজ চালাচ্ছে। আমরাও বলেছি কারা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে গেল সেটা বার করতে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর মঞ্চে হঠাৎ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় সাধারণ দর্শনার্থীরা ভয়ে সরে যান। পরিবারের লোকজন অভিযোগ করেছেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাঁদের আশঙ্কা, পরিকল্পিতভাবে লক্ষ্মণকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই কারণেই মন্ত্রীর সফরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নজর থাকছে পুলিশি তদন্ত ও নিখোঁজ যুবকের সন্ধানের দিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার