রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৮ আগস্ট ২০২৫ ০৯ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পুজোর ঠিক আগেই দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। বিশেষত যাঁরা পাহাড়ে যেতে চান। জানা গেছে, মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এই ট্রেনগুলো চলবে না। তাছাড়া এই সময়কালে চলাচলকারী বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময় পরিবর্তিত হচ্ছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যাঁরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন, তাঁরা সমস্যায় পড়বেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ৬ দিনে ৪০টা এক্সপ্রেস ও ৮টা প্যাসেঞ্জার মিলিয়ে আপ–ডাউনে মোট ১১৩টি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট থেকেই ওই অংশে ইন্টারলকিং, নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণেই এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকায় থাকছে শতাব্দী এক্সপ্রেস, তিস্তা–তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। এছাড়াও মালদহ টাউনগামী একাধিক ট্রেন রামপুরহাট পর্যন্ত চলবে। সময়ের বদল করা হয়েছে কামাখ্যা, রাধিকাপুরের মতো বেশ কিছু ট্রেনের।
আরও পড়ুন: একটু পরেই আবহাওয়ার রূপবদল! নিম্নচাপের ভ্রুকুটি, আজ বাংলা জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত
এর ফলে ফলে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়া–শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাওয়া বহু ট্রেনই রয়েছে বাতিলের তালিকায়। রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের মরসুমের আগে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য ট্রেন বন্ধ রেখে কাজ চালানো হবে। যাতে উৎসবের মরসুমে যাত্রীদের কোনও ভোগান্তি না হয়।
এদিকে, বুধবার বজবজ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। বুধবার দুপুরে বজবজ শাখায় সন্তোষপুর রেল স্টেশনের কাছে মালগাড়ি বিকল হয়ে যাওয়ায় পর পর স্টেশনে দাঁড়িয়ে যায় লোকাল ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ লাইনে ব্যাহত হয় পরিষেবা। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বুধবার দুপুরে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণেই বজবজ–শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শাখার বজবজ–শিয়ালদহ লাইনে সন্তোষপুর রেল স্টেশনের কাছে বুধবার দুপুরে হঠাৎই একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। আর এর ফলে দীর্ঘক্ষণ বজবজ–শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকে। ঘটনার খবর পেতেই হাজির হন রেলের আধিকারিকরা। বিকল হয়ে যাওয়া ওই মালগাড়ির ইঞ্জিন মেরামত করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরে।
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ মালগাড়িটিতে সমস্যা দেখা গিয়েছিল। এর জেরে ওই লাইনে দুটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেনের যাত্রাপথ মাঝেরহাট পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। বেলা ২টো ২৫ মিনিট নাগাদ পরিস্থিতি ফের স্বাভাবিক হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার