রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কলকাতা থেকে মফস্বল, বনেদি বাড়ি থেকে কলকাতার নামী পুজো, ঘুরিয়ে দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা পরিবহন দপ্তরের

অভিজিৎ দাস | ২৭ আগস্ট ২০২৫ ১৯ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র এক মাস। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পাড়ায় পাড়ায় এবং মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই পুজো যাতে সর্বসাধারণের পুজো হয়ে উঠতে পারে সেবিষয়ে এগিয়ে এসেছে রাজ্য পরিবহন দপ্তরও। বুধবার এই উৎসবকে কেন্দ্র করে দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ঘোষণা করেছেন তাঁদের একগুচ্ছ পরিকল্পনার কথা। 

পুজো মানেই কেনাকাটা। নতুন জামা বা নতুন শাড়িতে নিজেকে অন্যভাবে তুলে ধরা। শহরতলী বা গ্রাম থেকে বহু লোক বহু মানুষ শহরে আসেন কেনাকাটা করতে। এই ক্রেতাদের কথা ভেবে চালানো হবে 'শপিং স্পেশাল বাস'। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এই বাসের পরিষেবা পাওয়া যাবে। সেইসঙ্গে এবারও থাকছে রাতের জন্য 'নাইট সার্ভিস বাস'। যা পৌঁছে দেবে শিয়ালদহ ও হাওড়ায়। 

আরও পড়ুন: পরকীয়া করেও শান্তি নেই, ঘনিষ্ঠ মুহূর্তে অন্তর্বাস খুলতে লাগবে স্বামীর আঙ্গুলের ছাপ! দেখুন ভাইরাল ভিডিও

থিম পুজোরই রমরমা থাকে দুর্গাপুজোয়। কিন্তু অনেকেই ফিরতে চান সেই বনেদিয়ানায়। দেখতে চান সাবেকি সেই বনেদি বাড়ির পুজো। এঁদের কথা মাথায় রেখে বিশেষ শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। সকাল আটটায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রা শুরু করবে এই বনেদি বাড়ির পুজো পরিক্রমার বাস। সপ্তমী থেকে নবমী এই বিশেষ বাস চলাচল করবে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য এই বাসের আলাদা আলাদা ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের জন্য থাকছে প্রাতরাশ ও দুপুরের খাবারের ব্যবস্থা। 

আরও পড়ুন: বুধেই ট্রাম্পের নতুন শুল্কের কোপ পড়ল ভারতের উপর, কোন কোন শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে?

শহরতলীর লোকজনও যাতে কলকাতায় বনেদি বাড়ির পুজোর স্বাদ নিতে পারেন সেকথা ভেবে বারাসত থেকে উত্তর কলকাতার মধ্যে বিশেষ বাস চালাবে পরিবহন দপ্তর। বারাসত কলোনী মোড় থেকে সকাল আটটায় যার যাত্রা শুরু হবে। এই বাসেও থাকবে প্রাতরাশ এবং দুপুরের খাওয়ার ব্যবস্থা। প্রাপ্তবয়স্ক ও শিশুদের ভাড়া আলাদা। স্থলপথে পুজো পরিক্রমার পাশাপাশি জলপথেও থাকছে পুজো পরিক্রমার সুযোগ। এর জন্য মিলেনিয়াম পার্ক থেকে বিশেষ লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাটে পৌঁছনোর পর সেখান থেকে শীততাপনিয়ন্ত্রিত বাসে উঠবেন পর্যটকরা। এক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক ও শিশুদের ভাড়া আলাদা। যারা কলকাতায় বিলাসবহুল বাসে চেপে পুজো পরিক্রমা করতে উৎসাহী তাঁদের জন্যও থাকছে পরিবহন দপ্তরের বিশেষ বাস। এই বাসে চেপে ঘুরে দেখা যাবে একডালিয়া সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ বা অন্যান্য বেশ কয়েকটি নামকরা পুজো। 

আরও পড়ুন: যুদ্ধ বিমান থেকে প্রযুক্তি, ভারতীয় প্রতিরক্ষায় কতটা প্রভাব ফেলবে এই 'শুল্ক বোমা? জানাচ্ছেন প্রাক্তন এই সেনাকর্তা

পুজোয় অনেকেই পছন্দ করেন শহর থেকে দূরে মফস্বলের পুজো দেখতে। সপ্তমী থেকে নবমী এসপ্ল্যানেড থেকে ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় যা কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে সেখানেও নিয়ে যাবে পরিবহন দপ্তরের বিশেষ বাস। এর পাশাপাশি জয়রামবাটী ও কামারপুকুরেও পুজোর মধ্যে ঘুরে আসা যাবে। তবে ৫ বছরের নিচে কোনো শিশুরই ভাড়া লাগবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া