মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Two hours of extra sleep can reduce heart attack by 20 per cent

স্বাস্থ্য | সপ্তাহে অন্তত একদিন বিছানায় শুয়ে এই ‘নিষিদ্ধ’ কাজ করুন, হৃদরোগের ঝুঁকি কমবে ২০%! তাক লাগানো তথ্য বিজ্ঞানীদের

আকাশ দেবনাথ | ২৭ আগস্ট ২০২৫ ১১ : ৪৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সারা সপ্তাহ অফিসের চাপ সামলে দিনে একটু বেশি বিশ্রাম নেন অনেকেই। ভোর বেলার বদলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু আলসেমি, সারা সপ্তাহের পরিশ্রমের শেষে এটুকুই যেন হয়ে ওঠে ক্লান্তি কাটানোর শ্রেষ্ঠ উপায়। অথচ অনেকেই এই আলসেমি নিয়ে কটাক্ষ করেন, যেন কোনও নিষিদ্ধ কাজ। কিন্তু জানেন কি আলসেমি বলে যে অভ্যাসকে হেলাফেলা করেন অনেকেই সেই অতিরিক্ত ঘুমই বাঁচাতে পারে হৃদরোগের মতো মরণ রোগ থেকে? অবিশ্বাস শোনালেও সত্যি। দীর্ঘ ১৪ বছর ধরে চলা একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেস-এ প্রকাশিত এই গবেষণা জানাচ্ছে, ছুটির দিনের অতিরিক ঘুম হৃদরোগের আশঙ্কা কমাতে পারে প্রায় ২০ শতাংশ। চীনের হুয়াই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের করা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৯০ হাজার মানুষ। তাঁদের সঙ্গে ব্রিটেনের বায়োব্যাংকে সংরক্ষিত রোগীদের তথ্য তুলনা করে দেখা গিয়েছে যাঁদের ঘুম অনিয়মিত এবং অপর্যাপ্ত, তাঁদের তুলনায় সপ্তাহান্তে দেরি করে ওঠা ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ২০ শতাংশ কম।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

ছুটির দিনে এই অতিরিক্ত ঘুমানোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘ক্যাচ আপ স্লিপ’। এই গবেষণার অন্যতম মূল লেখক ইয়াঞ্জন সং জানিয়েছেন, যে ব্যক্তিরা দৈনিক সাত ঘন্টা বা তারও কম সময় ঘুমানোর সুযোগ পান তাদের ক্ষেত্রে এই পার্থক্য সবচেয়ে ভালভাবে বোঝা যায়। প্রসঙ্গত কিছুদিন আগেই আমেরিকায় অন্য একটি গবেষণায় প্রায় একই ধরনের তথ্য পাওয়া গিয়েছিল। ৩৪০০ জনের উপর করা সেই সমীক্ষায় দেখা গিয়েছিল যাঁরা ছুটির দিনে অন্তত দুই ঘন্টা বেশি ঘুমান তাঁদের সংবহনতন্ত্র সংক্রান্ত রোগের আশঙ্কা অনেকটাই কমে যায়।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

কিন্তু অনিদ্রা যে নানা ধরনের শারীরিক সমস্যা ডেকে আনতে পারে একথা তো অনেকেই জানেন তাহলে এই গবেষণাটিকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ এতদিন মনে করা হত শরীর ঠিক রাখতে হলে রোজ একই নিয়মে ঘুমাতে যাওয়া খুবই দরকার। বিজ্ঞানীরা এতদিন মনে করতেন রোজ একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ফলে সারকাডিয়ান ছন্দ বজায় থাকে যা শরীরের পক্ষে ভাল। কিন্তু এই গবেষণা সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করছে। এই গবেষণায় পরিষ্কার দেখা যাচ্ছে যাঁরা সারা সপ্তাহে বিভিন্ন সময় ঘুমাতে যান অর্থাৎ যাঁদের ঘুম অনিয়মিত তাঁরাও ছুটির দিনে বেশি ঘুমালে হৃদরোগের আশঙ্কা কমাতে পারেন। বিশেষ করে অ্যানজাইনা, স্ট্রোক এবং করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে এই তত্ত্ব বেশি কার্যকর।

ওহায়ো স্টেট ইউনিভার্সিটির হৃদরোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, অনিয়মিত ঘুম উচ্চ রক্তচাপ, স্থূলতা, অনিয়মিত হৃদস্পন্দন এবং সংবহনতন্ত্রের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও এখন ঘুমকে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচনা করছে। অর্থাৎ স্বাস্থ্যকর খাবার নিয়মিত শরীর চর্চা এবং ধূমপান ত্যাগের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি। সমীক্ষা বলছে এখন বিষয়ে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি অপর্যাপ্ত ঘুমের শিকার। তাই এই গবেষণা অনুযায়ী যদি সপ্তাহে অন্তত একদিন একটু বেশি ঘুমিয়ে নেওয়া যায় তাহলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে, এমনই আশা গবেষকদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া