রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সকালেই আঁধার! ২ ঘণ্টায় ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি, দিনভর প্রবল বর্ষণে ভোগান্তি ১০ জেলায়, রইল আবহাওয়ার মেগা আপডেট

পল্লবী ঘোষ | ২৭ আগস্ট ২০২৫ ০৮ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সকালেই ধূসর মেঘে ঢাকবে আকাশ। নামবে আঁধার। জেলায় জেলায় চরম দুর্যোগের ঘনঘটা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়বে বাংলায়। আগামী ২৪ ঘণ্টা পর থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল ৭টা বেজে ৫০ মিনিটের পর থেকে আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আট জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সকালে রোদের দেখা মিললেও, বেলা গড়ালে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। 

 

আরও পড়ুন: এক মিনিটেই সব শেষ! ছোবল মারলে টেরও পাবেন না, জ্বালাও করবে না! এই রাজ্যে ভয়ঙ্কর বিষধর সাপের দেখা মিলল

 

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে ওড়িশায়। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের জেরে ব্যাপক দুর্যোগের আশঙ্কা নেই। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী, সম্বলপুর এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখন উত্তাল থাকবে কয়েকদিন। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জারি করা হয়েছে। 

 

বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 

 

আগামী শুক্রবার শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও আগামী সোমবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শনিবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সর্তকতা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া