শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Chances of Heart Attack increase in morning know why

স্বাস্থ্য | দিনের একটি বিশেষ সময় সবচেয়ে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি! ক’টা থেকে ক’টা পর্যন্ত অতিরিক্ত সতর্ক থাকতে হবে?

আকাশ দেবনাথ | ২৬ আগস্ট ২০২৫ ১৯ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২২ সালে প্রায় ১ কোটি ৯৮ লক্ষ মানুষ হৃদ্‌রোগে প্রাণ হারিয়েছেন। যা বিশ্বজুড়ে মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশ। এর মধ্যে ৮৫ শতাংশ মৃত্যু ঘটেছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক ঘটে তখনই, যখন হৃদ্‌যন্ত্রে রক্ত এবং অক্সিজেন বহনকারী ধমনীতে হঠাৎ করে বাধা সৃষ্টি হয়। কিংবা হৃদযন্ত্রে ঠিকমতো অক্সিজেন ও রক্ত পৌঁছাতে পারে না। কিন্তু জানেন কি দিনের একটি বিশেষ সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়? অদ্ভুত শোনালেও সত্যি।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

কেন সকালকে হৃদ্‌যন্ত্রের জন্য বিপজ্জনক ধরা হয়?

চিকিৎসাবিজ্ঞানের গবেষণা বলছে, ঘুম থেকে ওঠার সময় শরীরের ভেতরে একাধিক পরিবর্তন ঘটে। ঠিক এই সময়েই রক্তচাপ বাড়তে থাকে, কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় এবং রক্তের প্লেটলেট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আঠালো হয়ে ওঠে। ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। এই শারীরবৃত্তীয় পরিবর্তনগুলির কারণে সকালে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে অনেকটাই।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

সকাল ৭টা থেকে ১১টার মধ্যে সর্বাধিক ঝুঁকি

গবেষণায় দেখা গিয়েছে, হার্ট অ্যাটাক ও হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের সবচেয়ে বেশি ঘটনা ঘটে সকাল ৭টা থেকে ১১টার মধ্যে। এছাড়া বিকেল ৫টা থেকে ৬টার মধ্যেও তুলনামূলকভাবে বেশি মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যায়। তাই দিনের এই দু’টি সময়কে বেশি ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হল ঘুম থেকে ওঠার পর হঠাৎ শরীর স্বাভাবিক ভাবেই কিছুটা অতিরিক্ত চাপে থাকে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

সকালের ভুল অভ্যাস বাড়ায় বিপদ

সকালের কিছু সাধারণ অভ্যাস হৃদ্‌রোগের আশঙ্কা আরও বাড়িয়ে দেয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ঘুম থেকে উঠেই খালি পেটে কফি খাওয়া, জল না খাওয়া, প্রয়োজনীয় ওষুধ না খাওয়া কিংবা উঠেই কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া, এসব আচরণ হৃদ্‌যন্ত্রের উপর বাড়তি চাপ ফেলে বলে মত বিশেষজ্ঞদের।

ঝুঁকি এড়াতে কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরু হোক ধীরে ধীরে। ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস জল পান করুন। সময়মতো ওষুধ সেবন করুন। প্রোটিন-সমৃদ্ধ হালকা প্রাতঃরাশ করুন। এর পর ১০-১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি বা শরীরচর্চা করা যেতে পারে। তারপর ধীরে ধীরে কাজের গতি বাড়ানোই শ্রেয়।

চিকিৎসকদের মতে, সকালে হঠাৎ করে জীবনযাত্রার গতি বাড়ানো মানেই হৃদ্‌যন্ত্রকে অযথা চাপের মুখে ফেলে দেওয়া। তাই সকালের অভ্যাসে সামান্য পরিবর্তনই হৃদ্‌যন্ত্রকে রাখতে পারে সুরক্ষিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া