রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৬ আগস্ট ২০২৫ ১৬ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের প্রস্তাব দেওয়ার 'অপরাধ'-এ এক যুবককে সালিশি সভা বসিয়ে শাস্তির বিধান দিল গ্রামবাসীরা। খবর পেয়ে উদ্ধার করতে গেলে পুলিশের উপরেও চড়াও হন বেশ কয়েকজন গ্রামবাসী। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। এরপর পুলিশের একটি বড় বাহিনী নিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈজনাথপুর গ্রামের এক যুবক দীর্ঘদিন ধরেই ডাটিয়ান গ্রামের এক যুবতীর প্রতি আকৃষ্ট ছিলেন। এরপর মনস্থির করে তিনি ডাটিয়ান গ্রামে গিয়ে ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি কোনোভাবে জানাজানি হয়ে যায়। ওই এলাকায় একজন দু'জন করে গ্রামবাসী জড়ো হতে থাকেন। যুবককে বলা হয় কেন তিনি ওই গ্রামের যুবতীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন? স্থানীয় একটি সূত্র জানায়, ওই যুবক বারবার বোঝানোর চেষ্টা করেন তিনি ওই যুবতীকে ভালোবাসেন। তাই সরাসরি তাঁকে এই প্রস্তাব দিয়েছেন। যুবতী যদি রাজি থাকেন তবে তিনি বিয়ে করতেও প্রস্তুত বলে ওই যুবক জানান। কিন্তু অভিযোগ, গ্রামবাসীরা তাঁর কোনো কথাই শুনতে চায়নি। যুবতীকে সরিয়ে দিয়ে তারা ওই যুবককে আটক করে। এরপর গ্রামের নেতৃস্থানীয়রা চলে আসে। বসানো হয় সালিশি সভা। অভিযোগ, সেই সভায় যুবকের কোনও কথার গুরুত্ব না দিয়ে তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় উপস্থিত নেতৃস্থানীয়রা।
আরও পড়ুন: চুরির পর পাপমুক্ত হতে কেদারনাথ দর্শন, তল্লাশি চালাতেই নেতার বাড়ি থেকে উদ্ধার একের পর এক টোটো
ইতিমধ্যেই খবর ছড়িয়ে যায় আশেপাশে। জোর করে এক যুবককে আটকে রেখে তাঁকে সালিশি সভা বসিয়ে শাস্তি দেওয়ার তোড়জোড় হচ্ছে শুনতে পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা এসে গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে যুবককে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। তাদের বক্তব্য, ওই যুবককে ছাড়া চলবে না। গ্রামের মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার 'অপরাধ'-এ তাঁকে শাস্তি পেতেই হবে। পুলিশকর্মীরা এরপর ওই যুবককে যখন উদ্ধার করে তাঁদের গাড়িতে তুলছিলেন তখন গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন গ্রামবাসী। ধস্তাধস্তি করে ছিনিয়ে নিতে যায় যুবককে। কিন্তু বাধা দেয় পুলিশ। এই ধস্তাধস্তির সময় কয়েকজন পুলিশকর্মী আহত হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে পুলিশকর্মীরা তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। এরপরেই অতিরিক্ত পুলিশবাহিনী পাঠানো হয় ওই গ্রামে। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার, দুই সাব-ইনস্পেক্টর শঙ্কর রজক ও নিত্যানন্দ সাহা-সহ আরও বেশ কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার গ্রামবাসীদের আক্রমণে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, 'এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার কাজ চলছে।'
ডাটিয়ান গ্রামের বাসিন্দা আজিজুর রহমান বলেন, পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা অস্বাভাবিক। গ্রামের সবাই এর সঙ্গে জড়িত নয়। কিছু সংখ্যক মানুষ এই কাজ করেছেন। যারা দোষী তারা শাস্তি পাক। কিন্তু নির্দোষ গ্রামবাসীরা যেন কেউ শাস্তি ভোগ না করেন।' ঘটনার জন্য তৃণমূল ও পুলিশকে একযোগে নিন্দা করেছে বিজেপি। এই প্রসঙ্গে মালতিপুরের তৃণমূল বিধায়ক ও মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'মালদা জেলার পুলিশ যে কোনো ধরনের ঘটনায় যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করছে। সঠিক তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তাদের মনে রাখা উচিত যারা রাজ্য সরকারের সমালোচনা করছে তারাও কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশেরই নিরাপত্তা পাচ্ছে। যে ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত হবে।' এখনও ওই এলাকায় উত্তেজনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার