শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ৫০ গ্রাম থেকে ১০ কেজি! গণেশ পুজোর আগে রকমারি লাড্ডুতে ছেয়ে গিয়েছে বাজার, দাম জানলে চমকে যাবেন

কৌশিক রয় | ২৬ আগস্ট ২০২৫ ১৪ : ২৫Kaushik Roy

মিল্টন সেন: একদম ছোট সাইজ থেকে ১০ কেজির বিরাট লাড্ডু। গণেশ পুজোর আগে বাজারে দেখা গেল এরকমই ছবি। দাম ধার্য করা হয়েছে থেকে দু’হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। গণেশ পুজো উপলক্ষে বাজার ছেয়েছে নানা আকৃতির লাড্ডুতে। সিদ্ধিদাতার আরাধনা এখন আর শুধু মহারাষ্ট্রে সীমাবদ্ধ নেই। বাংলার ঘরে ঘরে প্রচলিত এই পুজো। ধুমধাম করে এই পুজো করে থাকে একাধিক বারোয়ারী। বুধবার গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশের পুজোয় মেতে উঠেছে বাংলা। আর এই পুজো উপলক্ষে গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টান্ন লাড্ডু তৈরিতে ব্যস্ত বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি। সেখানেই ব্যান্ডেলের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বিশাল আকৃতির লাড্ডু।

সেখানেই দেখা গিয়েছে এক একটি লাড্ডুর ওজন প্রায় ১০ কেজি! এমনই লাড্ডু তৈরি করে তাক লাগিয়েছেন হুগলির ব্যান্ডেলের এক মিষ্টান্ন দোকান। গণেশ পুজো উপলক্ষে মিষ্টান্ন ব্যবসায়ীরা তৈরি করছেন বিভিন্ন আকৃতির লাড্ডু। কোনও লাড্ডুর ওজন পঞ্চাশ গ্রাম, আবার কোনও লাড্ডুর ওজন ১০ কেজি। কেউ তৈরি করছেন ৭ কেজি, কেউ আবার পাঁচ কেজি ওজনের লাড্ডু তৈরি করছেন। এত বড় লাড্ডু! সবই কি তাহলে শুধুমাত্র অর্ডার নিয়ে তৈরি করছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা? স্বাভাবিক ভাবে এটা মনে হলেও বাস্তবে এমনটা নয়। কিছু লাড্ডু আগাম অর্ডারের ভিত্তিতে তৈরি হলেও, অধিকাংশই বিক্রি হচ্ছে সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে। ব্যবসায়ীদের বক্তব্য বিভিন্ন পুজো কমিটি উৎসাহের সঙ্গে বড় বড় লাড্ডু কিনতে আসছেন।

মূলত মতিচুর ব্যবহার করে লাড্ডু তৈরি করা হচ্ছে। লাড্ডুর মধ্যে থাকছে কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম সহ আরও একাধিক সুস্বাদু মিশ্রণ। বৃহৎ আকারের এই লাড্ডু সুদৃশ্য করতে ব্যবহার করা হচ্ছে চেরি, পেস্তা, কাজু, কিশমিশ ইত্যাদি। হাতে আর সময় নেই। তাই নাওয়া খাওয়া ছেড়ে রাতদিন এক করে মিষ্টান্ন নির্মাতাদের মধ্যে লাড্ডু তৈরি করার চরম ব্যস্ততা। এই প্রসঙ্গে মিষ্টান্ন নির্মাতা শুভেন্দু মন্ডল বলেছেন, ‘এখন শুধু মহারাষ্ট্র নয় বাংলাতেও বেরেছে গণেশ পুজোর চল। সেই কারণেই মিষ্টি তৈরিতে এত ব্যস্ততা দেখা যাচ্ছে’। জানা গিয়েছে, বিগত বেশ কিছু বছর ধরে তারা এই বৃহৎ আকৃতির লাড্ডু তৈরি করছেন। সব থেকে বড় যে লাড্ডু রয়েছে তার ওজন দশ কেজি। এই লাড্ডুর দাম সাড়ে তিন হাজার টাকা। সাত কেজির লাড্ডুর দাম দু’হাজার টাকা। তারপরে এক হাজার টাকায় মিলছে পাঁচ কেজি ওজনের লাড্ডু এবং আরও একাধিক লাড্ডু রয়েছে দোকানের স্টকে।

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া