রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রোদের দেখা মিললেও এখনই রেহাই নেই, আবার আসছে নিম্নচাপ, বাংলায় ফের কবে থেকে বৃষ্টি জানেন?

কৌশিক রয় | ২৬ আগস্ট ২০২৫ ০৮ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: একটানা বৃষ্টির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছে। দিন কয়েকের জন্য বৃষ্টি থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। তবে এই শান্তিও খুবই ক্ষণিকের জন্য, এমনটাই বোঝা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আলিপুরের আপডেট অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে ফের দক্ষিণবঙ্গের একাংশ সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, মঙ্গলবার, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে অনেকটাই কমেছে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে। বুধবারও বৃষ্টি নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকায় বাড়বে তাপমাত্রাও। ফলে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মঙ্গলবার কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এর আগে সোমবার হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই কারণে সমুদ্র এখনও উত্তাল রয়েছে।

আরও পড়ুন: যৌতুক চাওয়া নিষিদ্ধ ভুলে যাচ্ছে দেশ, গ্রেটার নয়ডার নিকির হত্যাকাণ্ড জাতীয় তথ্যকেই প্রমাণ করল

পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে আগামী ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, দমকা হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।

আরও পড়ুন: শহর কলকাতা আতঙ্ক, গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া