সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৫ আগস্ট ২০২৫ ১৭ : ২৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নাতনিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় মিষ্টি কিনতে ঢুকেছিলেন বৃদ্ধা। কিন্তু সেই মিষ্টির দোকানেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’বছরের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলেন এক বৃদ্ধা। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, সেই সময় সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যাক্তি নাবালিকাকে দেখে দোকানে ঢুকে পড়েন। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে খারাপ স্পর্শ করতে থাকে বলে অভিযোগ। জানা গিয়েছে, এক প্রকার জোর করেই ওই ব্যক্তি নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। স্পষ্টতই, নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যাক্তি একই ভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে বলে অভিযোগ উঠেছে।
মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনাই ধরা পড়েছে। উত্তরপাড়ার বাসিন্দা শ্বেতা চক্রবর্তী সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তার ফেসবুক থেকে শেয়ার করেন। তাঁর অভিযোগ, এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, ‘আইন আছে পুলিশ আছে তাও এক ধরনের মানুষ এই ধরনের অপরাধ করে চলেছে। জানা গিয়েছে, উত্তরপাড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। আমরা চাই অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, দোষীর শাস্তি হোক’। উত্তরপাড়ার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, ‘প্রশাসনের উচিত দোষীর কঠোরতম শাস্তির সাজা দেওয়া। না হলে এগুলো বেড়েই চলবে’। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, ‘যে এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট। শুক্রবার অর্থাৎ গত ২২ আগস্ট ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটজে খতিয়ে দেখেএদিন গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম বিকাশ অশোপা। অভিযুক্ত, নিউ স্টেশন রোড ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা। উত্তরপাড়ার একটি মিস্টির দোকানে ন'বছরের ওই ছাত্রীকে প্রকাশ্যে খারাপ স্পর্শে শ্লীলতাহানি করে অভিযুক্ত। মিষ্টির দোকানে থাকা সিসিটিভিতে তা ধরা পরে। সেই ফুটেজ ভাইরাল হতেই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে উত্তরপাড়া থানার পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার