মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

It will be possible to reverse Age within decades says American Immunologist

স্বাস্থ্য | আর মাত্র ১০ বছর, তার পরেই কমানো যাবে বয়স! এআই ব্যবহার করে চিরযৌবনের আশা দেখাচ্ছেন মার্কিন বিজ্ঞানী

আকাশ দেবনাথ | ২৫ আগস্ট ২০২৫ ১৭ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আগামী দশ বছরে বদলে যেতে পারে মানব সভ্যতার গতিপথ। আর বার্ধক্য নিয়ে ভাবতে হবে না মানুষকে। ঘুরিয়ে দেওয়া যাবে বয়সের চাকা। বৃদ্ধ থেকে ফির তরুণ হতে পারবে মানুষ। এহেন চিরযৌবনের আশা মানুষের বহু কালের। কিন্তু সে আশা কল্পনা হয়েই থেকে গিয়েছে। বাস্তবে রূপান্তরিত হয়নি কোনদিন। এবার কি বিজ্ঞানের হাত ধরে সম্ভব হবে সেই অসম্ভবও? প্রশ্ন তুলে দিলেন মার্কিন বিজ্ঞানী দেরিয়া উনুতমাজ।

পেশায় ইমিউনোলজিস্ট দেরিয়া। অর্থাৎ মানব শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণা করাই তাঁর কাজ। সম্প্রতি একটি পডকাস্টে চিকিৎসা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে আলোচনা প্রসঙ্গে দেরিয়া এমন কিছু কথা বলেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ওই পডকাস্টে বিজ্ঞানী বলেন, “দয়া করে আগামী ১০ বছরের মধ্যে মারা যাবেন না। দয়া করে এই একটি দশক বেঁচে থাকার চেষ্টা করুন। কারণ, আগামী ১০-১৫ বছর যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে, আপনার আয়ু আরও অন্তত ৫০ বছর বেড়ে যাবে।”
তিনি দাবি করেন, আগামী কয়েক বছরের মধ্যেই বয়স বাড়ার প্রক্রিয়া সম্পর্কে একটি সম্যক ধারণা গড়ে তুলতে পারবেন বিজ্ঞানীরা এবং তার সমাধানও খুঁজে পাওয়া যাবে অচিরেই।
তাঁর কথায়, “আমরা এমন একটি সময়েকালে রয়েছি যেখানে একথা বলাই যায় যে, মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার, বয়সের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।”
তিনি দাবি করেন, “আমরা অবশ্যই বার্ধক্যের প্রক্রিয়াটিকে উল্টোপথে নিয়ে যেতে পারি।” তাঁর আরও দাবি আগামী সময়ে বিজ্ঞানীরা ১০০ কিংবা ৮০ বছর বয়সী বৃদ্ধদের ২০ বছরের যুবককে পরিণত করতে পারবেন। এই গোটা বিষয়টি মানব সভ্যতার ইতিহাসে একটি বৈপ্লবিক সন্ধিক্ষণ হয়ে থাকবে, সভ্যতার বিকাশের পর এত বড় ঘটনা আগে ঘটে নি বলেই তাঁর।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস

স্বাভাবিকভাবেই এই দাবি ঘিরে ভ্রু কুঁচকেছেন অনেকে। বিষয়টি নিয়ে তিনি নিজেও অবগত বলে জানান বিজ্ঞানী। বলেন, “আমি বহু বছর ধরে এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছি। কিন্তু বিশ্বাস করুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আসার পর সত্যি সত্যি এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটা সম্ভব।” দেরিয়া জানান, আমেরিকার কানেক্টিকাটে জ্যাকসন ল্যাবরেটরীতে অধ্যাপনা করেন তিনি। সেখানে এই বিষয়ে বিস্তারিত গবেষণা হচ্ছে। চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেন এ আই এর সঙ্গে কাজ করছেন তাঁরা। আর তাতেই মিলেছে অভাবনীয় সাফল্য। বিজ্ঞানী জানিয়েছেন অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিএনএ এবং প্রোটিনের অনুর গঠন সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে। এই ভাবে এগোলে কিছুদিনের মধ্যেই মানবদেহের বিপাকহার নিয়ন্ত্রণ করার পদ্ধতি আয়ত্তে চলে আসবে বিজ্ঞানীদের। ফলে বিভিন্ন অঙ্গের বয়সজনিত ক্ষয় রোধ করা যাবে এবং সেগুলিকে পুনরুজ্জীবিত করা যাবে। বয়সের চাকা উল্টো দিকে ঘোরানোর সেটাই হবে প্রথম পদক্ষেপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া