রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সমকামী সম্পর্কের ব্ল্যাকমেল করতে গিয়েই খুন হয়েছেন বৃদ্ধ, একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিল অভিযুক্ত

পল্লবী ঘোষ | ২৫ আগস্ট ২০২৫ ১৬ : ৫০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সমকামী সম্পর্কই ডেকে এনেছিল বিপদ। হাওড়ায় বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। এই খুনের পিছনে উঠে এসেছে অভিযুক্তর ছবি তুলে ব্ল্যাকমেল করার চেষ্টা এবং তার জেরেই শেষপর্যন্ত এই হত্যাকাণ্ড। ঘটনায় প্রসেনজিৎ চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃত তার অপরাধ কবুল করেছে বলেই পুলিশ দাবি করেছে। 

 

প্রসঙ্গত, হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়া অরবিন্দ রোডে শনিবার ২৩ আগস্ট অসীম দে নামে নামে বছর ৬৪-র এক বৃদ্ধের দেহ তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভিতে সন্দেহজনক এক ব্যক্তিকে ওই আবাসনে ঢুকতে ও বেরতে দেখে। ফুটেজ অনুযায়ী, ওই ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে দু'ঘন্টা পর বেরিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অসীমবাবুর হাতের মূল্যবান আংটি ও মোবাইল ফোন খোয়া গিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসনের তিনতলায় নিজের ফ্ল্যাটে মাঝেমাঝে একাই রাতে থাকতেন অসীমবাবু। ওই ফ্ল্যাট থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাস চারেক আগে ফেসবুকের মাধ্যমে অসীমবাবুর সঙ্গে আলাপ হয় প্রসেনজিতের। পেশায় কাপড় বিক্রেতা প্রসেনজিৎ মঙ্গলাহাট, গোবরডাঙার হাট-সহ বিভিন্ন হাটে কাপড় বিক্রি করত। তাকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে আলাপের পর মাসখানেক আগে সে ও অসীমবাবু সালকিয়ার বাঁধাঘাটে সাক্ষাৎ করেছিল। এরপর প্রায়ই তারা নিজেদের মধ্যে মোবাইলে বার্তা বিনিময় করত। সেখানে যৌন বিষয়ক নানা কথাবার্তা হত। ধীরে ধীরে এভাবেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। 

 

আরও পড়ুন: কালো করে এল আকাশ, ২ ঘণ্টায় ৩ জেলায় ঝেঁপে বৃষ্টি, সঙ্গে বইবে ঝড়! আবহাওয়ার চরম সতর্কতা বাংলায়

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জনের মধ্যে ভিডিও কল চলার সময় অসীমবাবু প্রসেনজিতের বেশ কিছু গোপন ছবির স্ক্রিনশট রেখে দেন। যা দেখিয়ে তিনি প্রসেনজিৎকে ব্ল্যাকমেইল করতে থাকেন বলে অভিযোগ। যা নিয়ে প্রসেনজিতের যথেষ্টই ক্ষোভ তৈরি হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার প্রসেনজিৎকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান অসীমবাবু। পুলিশ সূত্রে জানা যায়, প্রসেনজিৎ আসতে অস্বীকার করলে তার গোপন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকিও তাকে দেওয়া হয়। শেষপর্যন্ত আসতে রাজি হয় প্রসেনজিৎ।

 

পুলিশের তদন্তে উঠে আসে ফ্ল্যাটে ঢোকার আগে প্রসেনজিৎ মদ, কচুরি ও তরকারি কিনে নিয়ে গিয়েছিল। এরপর ফ্ল্যাটে অসীমবাবু ও প্রসেনজিৎ একসঙ্গে বসে মদ্যপান করে ও খাবার খায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। এরপরেই গোপন ছবি নিয়ে তার সঙ্গে অসীমবাবুর বচসা শুরু হয়। শেষপর্যন্ত রাগের মাথায় প্রসেনজিৎ অসীমবাবুর মাথা ফ্ল্যাটের দেওয়ালে ঠুকে দেয় এবং আঘাতের জেরে অভ্যন্তরীণ রক্তপাতের জন্য অসীমবাবুর মৃত্যু হয় বলে অভিযোগ।‌ ফ্ল্যাট ছাড়ার আগে সে মৃতের ফোন এবং আংটি নিয়ে নেয়। পুলিশ মোবাইল ফোনের সূত্র এবং সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীর সন্ধান পায়। রবিবার গোবরডাঙায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।‌ প্রসেনজিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। 

 

পুলিশি জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, তার একাধিক সমকামী সঙ্গী ছিল। যাদের একজনকে ওই বৃদ্ধের আংটিও সে উপহার দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া