রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৫ আগস্ট ২০২৫ ১৫ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে বসেছে নহবতখানা, বাজছে সানাই। পাড়ায় আজ ঠাঁই নেই ঠাঁই নেই রব। সকলের প্রিয় সুলেখা আজ শ্বশুরবাড়ি যাবেন। তাই সকলে দেখতে এসেছেন সুলেখার বরকে। তবে কিছুদিন আগেও দৃশ্যটা এমন ছিল না। সুলেখার বাড়ির লোক জানতেনই না কোনওদিন তাঁর বিয়ে দেওয়া যাবে বলে। আর্থিক কারণে কোথাও বিয়ে হচ্ছিল না বাবা মারা যাওয়া মেয়েটার।
তবে সুলেখার এই খবর জানার পরেই আর চুপ করে বসে থাকেননি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার। রবিবার খরগ্রামের শেরপুরে গিয়ে 'দাদা' হিসেবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন 'বোন' সুলেখার। পাত্র-পাত্রীকে আগামী জীবনের সুখে চলার আশীর্বাদ করা ছাড়াও 'বোনে'র বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা যাতে পেট ভরে মাছ -মাংস- মিষ্টি- দই সহ অন্যান্য খাবার খেতে পারেন, সেই ব্যবস্থাও তিনি নিজেই করে দিলেন।
সুলেখার 'দাদা' সুরজিতের উদ্যোগে এলাকার বিশিষ্ট কিছু সমাজসেবীরাও এগিয়ে এলেন এই বিয়ের আয়োজনে। তাঁরাই ব্যবস্থা করে দিলেন নতুন দম্পতির জন্য খাট, বিছানা, বালিশ সহ বিয়ের প্রয়োজনীয় যাবতীয় ছোট বড় জিনিসপত্র এবং দানের জিনিস।
খড়গ্রাম থানার শেরপুর গ্রামের বাসিন্দা সুলেখার বাবা বাসার শেখ বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। মা ফরিদা বিবি কোনওরকমে সংসার চালান। আর্থিক অনটনের কারণে সুলেখার বিয়ের বয়স হয়ে গেলেও মা বিয়ে দিতে পারছিলেন না। একাধিক জায়গা থেকে সুলেখার বিয়ের সম্বন্ধ আসছিল। কিন্তু অর্থের অভাবে বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল।
শেষে কোনও উপায় না দেখে গত ২১ অগাস্ট ফরিদা সটান গিয়ে হাজির হন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের চেম্বারে। সেখানে গিয়ে নিজের কষ্টের কথা এবং মেয়েকে বিয়ে দিতে না পারার যন্ত্রণা খুলে বলেন তিনি।
ফরিদা বিবি শেরপুর গ্রামের জেলার শেখ নাম এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। কিন্তু বিয়ে দিলে ছেলের বাড়ি এবং গ্রামের কিছু লোককে তো নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। সেটুকু অর্থ জোগাড় করারও সামর্থ্য ছিল না ফরিদার।
শেরপুরের পরিবারটির এই সমস্যার শুনে সুলেখার 'দাদা' হিসেবে পাশে দাঁড়িয়ে এই বিয়ে দেওয়ার দায়িত্ব নেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বাড়ির লোক স্থানীয় মসজিদেই বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে রবিবার দুপুরে সুলেখার বাড়িতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। কব্জি ডুবিয়ে সকলে খেয়ে তারিফ করেছেন রান্নার।
ফরিদা বলেন, 'থানার বড়বাবু আজ আমার 'ছেলে' হিসেবে পাশে দাঁড়িয়ে ছোট বোনের বিয়ে দিয়েছে।' চোখ দিয়ে নেমে আসা জলের ধারা আঁচলের কোনা দিয়ে মুছে তিনি বলেন, 'আমার মেয়ে আজ শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। কিন্তু আজ আমি এক ছেলেকে পেলাম।'
কর্মব্যস্ত দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করে সুলেখা বলেন, 'আশীর্বাদ হিসেবে দাদার কাছ থেকে চেয়েছি পরের জন্মেও তুমি যেন আমার দাদা হও এই প্রতিশ্রুতি।' তবে 'বোন'কে বিদায় দিয়ে আলাদা করে কিছু বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার। তিনি বলেন, 'আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করেছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার